
শেষ আপডেট: 28 December 2020 10:01
ফল হিসেবে কলা পুষ্টিগুণে ভরপুর। এমনকি ফলের খোসাটাও। ত্বকের নানা সমস্যার সমাধান করে কলার খোসা। তেমনই দাঁতের উপর হলুদ ছোপও তুলে ফেলে। খোসা ছোট ছোট করে কেটে দাঁতের উপর ঘষতে হবে। দিনে অন্তত এক মিনিট করে এভাবে ঘষলে কয়েকদিনের মধ্যেই ফলাফল দেখতে পারবেন। কলার খোসার মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। ফলে দাঁত সাদা করতে প্রাকৃতিকভাবেই এটা কাজ করে। কমলালেবুর খোসাও একইভাবে কাজ করে।
২. স্ট্রবেরি -
শুধু যে দাঁতের হলুদ ছোপ তুলে ফেলবে তাইই নয়, এমনকি মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলতেও সাহায্য করে স্ট্রবেরি। একটা স্ট্রবেরি ভাল করে ব্লেন্ড করে, সেই পেস্টটাই দাঁতে লাগিয়ে রাখুন দু থেকে তিন মিনিট। তারপর ভাল করে ধুয়ে ফেলুন। ব্রাশও করে ফেলতে পারেন। স্ট্রবেরির মধ্যে রয়েছে ন্যাচারাল এনজাইম ম্যালিক অ্যাসিড। যা দাঁত পরিষ্কার করে ধবধবে সাদা করে তোলে।
৩. গাজর, আপেল -
গাজর এবং আপেল দুটোই কাঁচা খেতে বলছেন ডাক্তাররা। কাঁচা ফল খেলেই মুখের ব্যাকটেরিয়া মরে যায়, সঙ্গে হাজারটা সমস্যা দূর হয়। তাছাড়া গাজর কেটে দাঁতের উপর হালকা ঘষতেও পারেন। এতে হলুদ ছোপও পরিষ্কার হয়ে যায়।
৪. স্ট্র ব্যবহার করুন -
যেকোনও গরম, ঠান্ডা চা, কফি, কোল্ডড্রিঙ্কস খেলে যেমন ঠোঁট কালো হয়, তেমনই দাঁতের উপরেও হলুদ ছোপ পড়ে। চেষ্টা করুন গরম, ঠান্ডা কিছু খাবার আগে স্ট্র ব্যবহার করতে।
৫. অ্যালকোহল ছেড়ে দিন -
যতটা সহজে ছেড়ে দেওয়ার কথা বলা হয়, ততটা সহজ নয় আসলে। কিন্তু অভ্যাস করুন ছেড়ে থাকার। আস্তে আস্তে পুরোপুরি ছেড়ে দিলে শরীর যেমন সুস্থ থাকবে, তেমনই দাঁতের উপর হলুদ ছোপও আর লক্ষ্য করবেন না।