Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম ডেট নিয়ে নার্ভাস? কীভাবে শুরু করবেন কথা, কীভাবে এগোবেন, রইল ৫ প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: কথাতেই আছে ‘ইটস অল অ্যাবাউট আস্কিং দ্য রাইট কোশ্চেয়েন’। সেটা পার্লামেন্টের সভায় হোক কিংবা আপনার প্রথম ডেটে। তবে খাতায়-কলমে যাই বলা হোক না কেন, প্রথম ডেটে সম্ভাব্য পার্টনারকে সামনাসামনি দেখার উত্তেজনা এবং একটা মানুষকে ন

প্রথম ডেট নিয়ে নার্ভাস? কীভাবে শুরু করবেন কথা, কীভাবে এগোবেন, রইল ৫ প্রশ্ন

শেষ আপডেট: 23 July 2023 14:49

দ্য ওয়াল ব্যুরো: কথাতেই আছে ‘ইটস অল অ্যাবাউট আস্কিং দ্য রাইট কোশ্চেয়েন’। সেটা পার্লামেন্টের সভায় হোক কিংবা আপনার প্রথম ডেটে।

তবে খাতায়-কলমে যাই বলা হোক না কেন, প্রথম ডেটে সম্ভাব্য পার্টনারকে সামনাসামনি দেখার উত্তেজনা এবং একটা মানুষকে নতুন করে চেনার ভয়-- সব একসঙ্গে তালগোল পাকিয়ে যায় অনেকেরই। তখনই হয় যত গন্ডগোল। তবে আগে থেকে যদি নিজের বলার কথাগুলি একটু সাজিয়ে নেওয়া যায়, তাহলে প্রথম ডেটেই মাত করা যায় বাজি।

তাই সে জন্যে রইল ৫টি এমন প্রশ্ন, যা জিজ্ঞেস করলে আপনার ডেট তো গড়গড় করে এগোবেই আবার কাউকে বোরও হতে হবে না। জেনে নিন প্রশ্নগুলি।

১) ছোটবেলা কেমন কেটেছে?

কাজের চাপ হোক বা দায়িত্বের ভার, এসবের মধ্যে কখন যে হুশ করে ছোটবেলা হারিয়ে যায়, বলা মুশকিল। তাই যতই বড় হয়ে যান না কেন নিজের ডেটে বসে ছোটবেলার গল্প-আড্ডা করা কিন্তু সবসময়ই উপবোগ্য। এ ছাড়া এই প্রশ্নের উত্তরে একে অপরের পরিবার সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।

২) কীসে সবথেকে বেশি বিরক্ত হন?

সবার আগেই এই প্রশ্ন করে ফেলা উচিত, যদি আপনি আপনার ডেট নিয়ে সিরিয়াস হন। বিরক্তির কারণ আগে থেকে জানা থাকলে অনেক সুবিধে হয় বইকি। একজন মানুষের ব্যক্তিত্ব বোঝার জন্য এই প্রশ্ন কিন্তু একেবারে মোক্ষম ওষুধ।

৩) জীবনের পাওয়া সেরা একটি উপদেশ কী?

এমন কিছু কথা প্রায় সকলেরই থাকে, যা আজীবন সঙ্গে রয়ে যায়। হতে পারে তা আপনার মায়ের বলা কোনও কথা বা আপনার জীবন থেকে শেখা কোনও অনুভূতি। কথা বলুন, ভাগ করে নিন। দেখবেন এই প্রশ্নের উত্তর শেষ হতে না হতেই আপনারা একে অপরের ব্যাপারে কতটা জেনে যাবেন।

৪) কী পেলে বা করলে সবথেকে বেশি আনন্দ হয়?

হতে পারে একটা চকলেট বা বই অথবা ভাল খাবার। যেটা দেখলেই আপনি একদম ছোট্টটি হয়ে যান, প্রায় লাফিয়ে-ঝাঁপিয়ে আনন্দ প্রকাশ করেন। হয়তো কোনও ছবি যেটা দেখলেই আপনার মন ভাল যায় বা কোনও গান যেটা শুনলে এমনিই নাচতে ইচ্ছে করে। এই প্রশ্নের যে কত দিক হতে পারে তা আপনার জানা নেই। এবার করেই ফেলুন না সাহস করে প্রশ্নটা।

৫) সাধারণত একটা দিন আপনি কীভাবে কাটান?

একটা মানুষ কীভাবে তার দিন কাটায়, সেটা জানলেই বোঝা যায় মানুষটার দৈনন্দিন রুটিন কেমন, তাঁর স্বভাব কেমন বা তাঁর শখ কীসে? এই প্রশ্নের মাধ্যমে আপনি যেমন মানুষটির ব্যক্তিত্ব বুঝতে পারবেন আবার বুঝতে পারবেন তাঁর মনের অবস্থার কথাও।

হিসু করে প্লেন ভাসালেন মহিলা! দাবি, বাথরুমে যেতে দেওয়া হয়নি, ভিডিও ভাইরাল


```