
শেষ আপডেট: 1 January 2021 15:26
পদ্ধতি
১. ল্যাভেন্ডার সিরাপ বানানোর জন্য একটি সসপ্যানে ১/২ কাপ জল, ১/২ কাপ চিনি আর ১ টেবিল চামচ ল্যাভেন্ডারকে একসঙ্গে মেশাতে হবে। ভাল করে মিশিয়ে নিয়ে হবে, তারপর ঠান্ডা হতে দিতে হবে।
২. বরফের সঙ্গে লেবুর রস, ল্যাভেন্ডার সিরাপ, গ্রেনেডিন একসঙ্গে মেশাতে হবে আর ঠান্ডা হওয়া পর্যন্ত ভাল করে নাড়াতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে লেবু ল্যাভেন্ডার মকটেল। গ্লাসে সোডা মিশিয়ে ল্যাভেন্ডার দিয়ে পরিবেশন করুন মকটেল।
আনারস পুদিনা মোজিতো মকটেল
উপকরণ: ১০ টা পুদিনা পাতা (সাজানোর জন্য আলাদা রেখে), ২ চামচ গুঁড়ো চিনি, ১/৪ কাপ আনারসের রস, ১/২ ক্লাব সোডা
পদ্ধতি
ককটেল শেকারে গুঁড়ো চিনির সঙ্গে পুদিনা পাতাকে ভাল করে মেশাতে হবে। আনারসের রস, লেবুর রস ও বরফ মেশাতে হবে। তারপর ১৫ সেকেন্ড ধরে জোরে মিশ্রণটাকে নাড়াতে হবে। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে পার্টির মকটেল! এবার গ্লাসে পুদিনা স্প্রিং দিয়ে সাজিয়ে বরফ বা সোডার সঙ্গে মিশিয়ে অতিথিদের পরিবেশন করুন আনারস পুদিনার মোজিটো ককটেল।
ফ্রস্টেড লেমনেড
উপকরণ: ১/২ কাপ কাঁচা লেবুর রস, ১/২ কাপ চিনি, ২ কাপ জল, ৬ কাপ ভ্যানিলা আইসক্রিম, এছাড়াও সাজানোর জন্য লেবু কেটে রাখতে পারেন
পদ্ধতি
১. ঠান্ডা জলে লেবুর রস ও চিনি দিয়ে ভাল করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি সম্পূর্ণভাবে গলে যাচ্ছে।
২. এরপর একটি ব্লেন্ডারে লেবু জল ও আইসক্রিম দিয়ে নাড়াতে হবে। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না পুরো মিশ্রণটা একেবারে সমঘনত্বের হচ্ছে, এরপর তিনটে কাপে আলাদা করে ভাগ করে নিতে হবে। এবার আগে কেটে রাখা লেবু দিয়ে সাজিয়ে ফেলুন কাপ, আর পরিবেশন করুন বন্ধুদের।
উইন্টার সাঙ্গরিয়া
উপকরণ: ১ টা কাটা কমলালেবু, ১ কাপ ক্র্যানবেরি, ১/৪ কাপ রাস্পবেরি, ২ কাপ আনারস রস, ২ কাপ ক্র্যানবেরি রস, ১ বোতল আদার রস
পদ্ধতি
একটা বড় পাত্রে আদার অ্যালে বা রসটা বাদ দিয়ে বাকি সব উপকরণগুলো নিয়ে ভাল করে মেশাতে হবে। যদি কেউ চান তাহলে পছন্দমতো ফ্লেভার যোগ করতে পারেন। যদিও সেইগুলো মেশানোর পর ১-৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে এটা ঠান্ডা করতে হবে। সবশেষে কাঁচা আদার অ্যালে বা রস ওপর থেকে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে উইন্টার সাঙ্গরিয়া।