Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

2025 Trending colour: ২০২৫ সালে একটিই রং ট্রেন্ডিং হবে, জানাল প্যানটোন, কে এই হরিদাস পাল?

রং বা কালার শেডের ব্যাপারে প্যানটোন হল বিশ্বজুড়ে একটি স্বীকৃত সংস্থা। তারা বলে, রঙেরও ভাষা আছে। দুনিয়ার তাবড় ব্র্যান্ডের জন্য তারা রঙের ব্যাপারে পরামর্শ দেয়। এই মার্কিন সংস্থা কালার ট্রেন্ডের (2025 Trending Colour) যে পঞ্জিকা বছরের শুরুতে প্রকাশ করে, সেটাই অনুসরণ করে বহুজাতিক সব ফ্যাশন ব্র্যান্ড।

2025 Trending colour: ২০২৫ সালে একটিই রং ট্রেন্ডিং হবে, জানাল প্যানটোন, কে এই হরিদাস পাল?

২০২৫-এর ট্রেন্ডিং রং।

শেষ আপডেট: 15 December 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো: গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন লাল, নীল, সবুজের মেলা বসেছে... লাল, নীল, সবুজের মেলা রে। কিন্তু প্যানটোন জানিয়ে দিল, অত শত নয়, ২০২৫ (2025 Trending Colour) সালে পোশাকে পরিচ্ছদে, বৈঠকখানার দেওয়ালে, ঘড়ির ডায়ালে সর্বত্রই একটাই রং ট্রেন্ডিং থাকবে। তার নাম ‘মোকা মুস’ (Mocha Mousse)। 

কেউ প্রশ্ন করতেই পারেন, এই প্যানটোন কোন হরিদাস পাল যে ও যা বলবে তাই হবে!

রং বা কালার শেডের ব্যাপারে প্যানটোন হল বিশ্বজুড়ে একটি স্বীকৃত সংস্থা। তারা বলে, রঙেরও ভাষা আছে। দুনিয়ার তাবড় ব্র্যান্ডের জন্য তারা রঙের ব্যাপারে পরামর্শ দেয়। এই মার্কিন সংস্থা কালার ট্রেন্ডের যে পঞ্জিকা বছরের শুরুতে প্রকাশ করে, সেটাই অনুসরণ করে বহুজাতিক সব ফ্যাশন ব্র্যান্ড। সাংস্কৃতিক, সামাজিক এবং ডিজাইনের ধারা বিশ্লেষণ করে তারা প্রতি বছর একটি রং নির্বাচন করে। তারা দাবি করে, ওই রঙের মধ্যেই বর্তমান সময়েরও একটা প্রতিফলন রয়েছে। 

মোকা মুস

প্যানটোন ঘোষণা করেছে ২০২৫ সালের দ্য কালার হয়ে উঠবে ‘মোকা মুস’। উষ্ণ, মাটির ছোঁয়া থাকা এই রংটিতে চোখের আরাম হবে, তা স্থিতিশীলতার কথা জানান দেবে এবং সূক্ষ্ম রুচিবোধের প্রতীক হয়ে উঠবে। কফির রঙের গভীরতা এবং কোকোর প্রাকৃতিক সমৃদ্ধি থেকে অনুপ্রাণিত এই রং ইতিমধ্যেই নামী দামি ব্র্যান্ড অনুসরণ করতে শুরু করে দিয়েছে। ফ্যাশনে টোনাল লেয়ারিং থেকে শুরু করে আধুনিক অন্দর সজ্জায় এই রং ফুটে উঠতে শুরু করে দিয়েছে মোকা মুস।

প্যানটোনের মতে ২০২৫ সালের টেন্ডিং কালার ‘মোকা মুস’ এমন একটি শে়ড যা বহুমুখী এবং বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে কার্যকর। ফ্যাশন, থেকে শুরু করে বাড়ির অন্দরমহল, এই রং আধুনিক নান্দনিকতা এবং চিরন্তন আকর্ষণের মেলবন্ধন ঘটাবে। এর জনপ্রিয়তার মূল কারণ এর মধ্যে একটা ইমোশনাল কানেক্ট রয়েছে—মানুষের রুচির সাথে যা খুব সহজভাবে মিশে যাবে।

ব্র্যান্ডগুলো কীভাবে এই রং ব্যবহার করছে?

  • বিভিন্ন ব্র্যান্ড ‘মোকা মুস’ রংকে এরই মধ্যে অ্যাডপ্ট করতে শুরু করেছে।
  • ফ্যাশন: পোশাক, শাড়ি, এবং জুতোর ক্ষেত্রে এই রং ইতিমধ্যেই র‍্যাম্পে রাজত্ব করছে।
  • গৃহসজ্জা: কুশন কাভার, গালিচা এবং দেওয়ালের রংে এই শেড বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
  • প্রযুক্তি: ফোন কভার থেকে ল্যাপটপ—সব জায়গাতেই এই রঙের ছোঁয়া লাগা শুরু হয়ে গেছে। 

প্যানটোন সম্পর্কে আরও কিছু তথ্য

প্যানটোন ২০০০ সালে প্রথমবারের মতো ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করে। তারা বৈশ্বিক শিল্পকলা, ফ্যাশন এবং সংস্কৃতির ধারা বিশ্লেষণ করে রং নির্বাচন করে। ‘লিভিং কোরাল’ এবং ‘আল্ট্রা ভায়োলেট’-এর মতো তাদের সাজেস্ট করা রংগুলো ডিজাইনের ইতিহাসে আইকনিক হয়ে উঠেছে। এখন দেখা মোকা মুস কতটা প্রভাব ফেলে ২০২৫ সালে।


```