Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ক্রিসমাস-নিউইয়ার ইভে কেক-পেস্ট্রি দূরে রেখেই স্বাস্থ্যকর অথচ মুখরোচক ডায়েট

দ্য ওয়াল ব্যুরো: কেক ছাড়া বড়দিন ভাবাই যায় না। আর তারপরেই নিউ ইয়ার পার্টি। সেখানেও কেক-পেস্ট্রি চাই। এক- দুই দিন করে দেখা যায় শীতকালে প্রায় প্রতিদিনই আপনার কফি আড্ডা ভরে যায় নানা ধরণের কেক, কুকিজে। ডায়েট চার্টের বারোটা বাজিয়ে সেখানে চকোলেট

ক্রিসমাস-নিউইয়ার ইভে কেক-পেস্ট্রি দূরে রেখেই স্বাস্থ্যকর অথচ মুখরোচক ডায়েট

শেষ আপডেট: 22 December 2018 10:32

দ্য ওয়াল ব্যুরো: কেক ছাড়া বড়দিন ভাবাই যায় না। আর তারপরেই নিউ ইয়ার পার্টি। সেখানেও কেক-পেস্ট্রি চাই। এক- দুই দিন করে দেখা যায় শীতকালে প্রায় প্রতিদিনই আপনার কফি আড্ডা ভরে যায় নানা ধরণের কেক, কুকিজে। ডায়েট চার্টের বারোটা বাজিয়ে সেখানে চকোলেট, হট চকোলেট, ব্রাউনি ভিড় করে । যার ফলে আপনার রক্তচাপ থেকে ওজনের গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। এই সমস্যার সমাধান আপনারা হাতেই। ডাক্তাররা বলছেন, বাড়িতেই কেক-পেস্ট্রির বদলে মুখোরচক অথচ স্বাস্থ্যকর খাবার বানিয়ে নেওয়া যায়। ম্যাঞ্চেস্টার ইউনিভার্সিটির গবেষকরা এমনই কিছু খাবারের কথা বলছেন। দেখে নিন.. গ্রিক ইয়োগহার্ট- ইয়োগার্টের মতোই ইয়োগহার্ট। গ্রিক ইয়োগহার্টে ফ্যাটের পরিমান অনেকটাই কম থাকে। ক্যালসিয়ামে ভর্তি এই ইয়োগহার্ট আপনি ফল, বাদামে মিশিয়ে খেতে পারেন। আবার ফল কেটে ইয়োগহার্টের মধ্যে দিয়েও বানিয়ে ফেলতে পারেন ফ্রুট স্যালাড। যা খেতেও ভালো আবার স্বাস্থ্যকরও। গবেষকরা বলছেন, অল্প মিষ্টি স্বাদের ইয়োগহার্ট  টাটকা ফলে মিশলেই আরও সুস্বাদু হয়ে যায়। ইয়োগহার্ট মেশানো ফ্রুট স্যালাডেও বাদাম, কালো মরিচ মেশালে স্বাদ আরও বাড়ে। তই কেক পেস্ট্রির জায়গায় গ্রিক ইয়োগহার্ট মেশানো ফল বা বাদাম মন্দ নয়। Image result for greek yoghurt with fruit ওয়ালনাট- প্রচুর ফাইবার নিয়ে  শীতে আপনার ডায়েট চার্টে থাকুক ওয়ালনাট। ওয়ালানাটের তৈরি বাটারও খুবই স্বাস্থ্যকর। যেখানে থাকছে ভিটামিনের সব উপাদান।কেক-কুকিজকে দূরে রেখে  ব্রাউন ব্রেডে ওয়ালনাট বাটার লাগিয়ে খেতে পারেন। Image result for walnut butter   প্রোটিন বার- বাড়িতেই তৈরি করা যায় প্রোটিন বার। কোকোনাট মিল্ক, ডার্ক চকোলেট, নাট বাটার  মিশিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু প্রোটিন বার। যা কেকের মতোই কেটে খেতে পারেন। প্রোটিন বারে ত্বক হয় উজ্জ্বল, বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা।Image result for protein bar recipe ডিম- ডিম খান রোজ। ডাক্তাররা বলছেন পেস্ট্রি-কেক-চকোলেটের বদলে ডিমের বিভিন্ন পদ খাওয়া যায়। ডিমে থাকছে প্রোটিন , ভিটামিন ডি, ই ও কে। থাকছে ক্যালসিয়ামও।তাই এই শীতে ডিমের বিভিন্ন সুস্বাদু পদ খান, আর সুস্থ থাকুন। Image result for egg poach   স্মুদি- আমরা মাঝেমাঝেই বাইরে গিয়ে স্মুদি খাই। কিন্তু, সুস্বাদু পানীয়টি আপনি বাড়িতেও তৈরি করতে পারেন। টাটকা ফল যেমন আপেল, কমলা লেবু, কালো আঙুরের সঙ্গে দুধ, বাটার মিশিয়ে তৈরি করুন এই পানীয়।প্রত্যেকটি ফল দুধের সঙ্গে যেন মিশে যায়। এভাবেই অ্যাপেল, অরেঞ্জ বা  ব্ল্যাক বেরি স্মুদি বানিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি। এই পানীয় দিনে একবার খেলেই লম্বা সময় পর্যন্ত আপনার খিদে নিয়ন্ত্রণে থাকবে। পাশপাশি সমস্ত ফলের গুনাগুনও পাবে আপনার শরীর। Related image এভাবেই আপনার ডায়েট চার্ট করুন কেক-কুকিজ মুক্ত। দেখবেন, কোনও ভাবেই আপনি আর কেক-কুকিজ মুখো হচ্ছেন না। একবার চেষ্টা করেই ফেলুন।  

       

```