Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওজন কমাতে সাহায্য করবে গুড়ের জুস! কেন খেতে বলছেন বিশেষজ্ঞরা, কীভাবে বানাবেন জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই তো বাতাস জুড়ে নলেন গুড়, পাটালি গুড়, আখের রসের গুড়ের গন্ধ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন মিষ্টি থাকলেও চিনির থেকে কয়েকগুণ বেশি উপকারী গুড়। এমনকি নিয়মিত খেলে নানা উপকারও পাওয়া যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শীতে প্র

ওজন কমাতে সাহায্য করবে গুড়ের জুস! কেন খেতে বলছেন বিশেষজ্ঞরা, কীভাবে বানাবেন জেনে নিন

শেষ আপডেট: 27 January 2021 12:30

দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই তো বাতাস জুড়ে নলেন গুড়, পাটালি গুড়, আখের রসের গুড়ের গন্ধ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন মিষ্টি থাকলেও চিনির থেকে কয়েকগুণ বেশি উপকারী গুড়। এমনকি নিয়মিত খেলে নানা উপকারও পাওয়া যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শীতে প্রাকৃতিক ভাবে শরীর উষ্ণ ও সুস্থ রাখে গুড়। এমনকি চায়ে চিনির বদলে গুড় দিয়ে খেতে বলছেন ডাক্তাররা। কিন্তু কেন কারণ গুড়ের মধ্যে রয়েছে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়াও ১. সর্দিকাশির হাত থেকে রেহাই পেতে সাহায্য করে শীতে হঠাৎ ঠান্ডা লেগে সর্দিকাশি, জ্বরের সমস্যায় ভোগেন বহু মানুষ। গুড়ের মধ্যে রয়েছে ভিটামিন সি। যা শুধু ইমিউনিটি বুস্ট করে না। এমনকি সার্বিকভাবে শরীর সুস্থ রাখতেও সাহায্য করে। ঠান্ডা লাগার ধাচ যাঁদের আছে, তাঁরা নিয়মিত গরম জলে গুড় মিশিয়ে খেলে উপকার পাবেন। ২. গাটের স্বাস্থ্য ভাল রাখে সকালবেলায় খালি পেটে গুড়ের জুস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, হজমের সমস্যা দূর হয়। শরীরের যাবতীয় টক্সিন বের করে দিতেও সাহায্য করে এই জুস। ৩. প্রাকৃতিকভাবে শরীর উষ্ণ রাখে গুড় মেটাবলিজম বুস্ট করে। যা সারাদিন পরিশ্রম করার এনার্জি দেয়। তাছাড়াও শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ফলে শরীর স্বাভাবিকভাবেই উষ্ণ ও সুস্থ থাকে। ৪. ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে অনেকের মতে, গুড়ের মধ্যে মিনারেলস এবং ভিটামিন সি থাকায়, গরম জলে গুড় মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যদিও এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও কেউ দিতে পারেননি। তবুও স্ট্রেস কমাতে যে গুড় ভীষণ সাহায্য করে তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে। ৫. ওজন কমাতে সাহায্য করে গুড়ের মধ্যে রয়েছে পটাশিয়াম। যা শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।যা শরীরে জল ধরে রাখতে সাহায্য করে। ঠিক এভাবেই ওজন বাড়তে দেয় না এই জুস। কীভাবে বানাবেন এই জুস এই জুস বানানোর জন্য প্রয়োজন যেকোনও ধরনের গুড়ের গুঁড়ো এবং গরম জল। স্বাদ পরিবর্তন করতে চাইলে এই জুসের মধ্যে লেবুর রসও মেশাতে পারেন। এতে ভিটামিন সির পরিমাণ বেড়ে যায়। সকালবেলায় খালি পেটে এই জুস খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সতর্কতা চিনির থেকে গুড় কয়েকগুণ বেশি উপকারী হলেও, ডাক্তারের পরামর্শ ছাড়া ডায়াবেটিক রোগীদের এটা খাওয়া উচিত নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

```