Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু শশা খেয়েই কমবে ওজন! কিন্তু এই ডায়েট কি উপকারী! জেনে নিন বিশেষজ্ঞদের মত

দ্য ওয়াল ব্যুরো: শত ব্যস্ততার মধ্যে এক্সারসাইজ করার জন্য আলাদা সময় বের করতে পারেন না অনেকেই। আবার অতিরিক্ত ওজন কমানোর আকাঙ্ক্ষাও ছাড়তে পারেন না কেউ কেউ। কোনও বিশেষ অনুষ্ঠানের আগে, চটজলদি ওজন কমাতে চান অনেকেই‌। কিন্তু সেটা কি সম্ভব! সম্প্

শুধু শশা খেয়েই কমবে ওজন! কিন্তু এই ডায়েট কি উপকারী! জেনে নিন বিশেষজ্ঞদের মত

শেষ আপডেট: 7 February 2021 08:50

দ্য ওয়াল ব্যুরো: শত ব্যস্ততার মধ্যে এক্সারসাইজ করার জন্য আলাদা সময় বের করতে পারেন না অনেকেই। আবার অতিরিক্ত ওজন কমানোর আকাঙ্ক্ষাও ছাড়তে পারেন না কেউ কেউ। কোনও বিশেষ অনুষ্ঠানের আগে, চটজলদি ওজন কমাতে চান অনেকেই‌। কিন্তু সেটা কি সম্ভব! সম্প্রতি এক নয়া ডায়েট রীতিমতো ঝড় তুলেছে স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে। ডায়েটেশিয়ানরা জানাচ্ছেন শুধু শশা খেলেই কমতে পারে ওজন! শশার ডায়েট কী সাধারণত যে ধরনের ডায়েটে ওজন কমে, শশার ডায়েটও তেমন একটি। যা কয়েক সপ্তাহের মধ্যেই ৭কেজি পর্যন্ত ওজন কমাতে পারে। অন্যান্য ফল, সবজির বদলে, খিদে পেলে, শুধু শশা খেয়েই এই ডায়েট মেন্টেন করতে হয়। এতে ক্যালোরি ইনটেক কম হয়। ফলে চটজলদি ওজন কমে। তবে শুধু শশা নয়। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, মাংসও খেতে পারেন এই ডায়েটে। কী কী মেনে চলবেন যদিও এই ডায়েটে বিশেষ কোনও গাইডলাইন নেই। তবুও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিবেলায় খাবারের সঙ্গে শশা খেলেই পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। আবার অন্যান্য সময় খিদে পেলেই, বা স্ন্যাক্সের জায়গায় শশার স্যালাড বানিয়েও খেতে পারেন। তবে শশার মধ্যে যেহেতু প্রোটিনের পরিমাণ কম থাকে, তাই ডিম, মাছ মাংস খাওয়ার প্রতি জোর দিতে বলছেন তাঁরা। এই ডায়েট কি আদৌ উপকারী চটজলদি যাঁরা ওজন কমাতে চান, এই ডায়েট মেন্টেন করলে তাঁরা কয়েকদিনের মধ্যেই ফলাফল পেতে পারেন। যেহেতু এই ডায়েটে ক্যালোরি ইনটেক কমে যায় তাই। কিন্তু আবার পুরনো ডায়েটে ফিরে গেলেই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এই ধরনের ডায়েটে শরীরের ক্ষতির সম্ভাবনা আছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ অনেক পুষ্টিকর উপাদান থেকে শরীর এই সময় বঞ্চিত থাকে। তাই বেশিদিন এই ডায়েট মেন্টেন করা উচিত নয় বলেই তাঁরা জানাচ্ছেন।‌ ওজন কমানোর জন্য, পুষ্টিকর খাবার খেয়ে, এক্সারসাইজের প্রতিই বেশি জোর দিতে বলছেন তাঁরা। পার্শ্বপ্রতিক্রিয়া ১. শশা দীর্ঘক্ষণ শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে। কিন্তু এর মধ্যে যেহেতু বিশেষ পুষ্টিগুণ নেই, তাই এই ধরনের ডায়েটে শরীরের মারাত্মক ক্ষতি হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ২. এই ধরনের ডায়েটে মেটাবলিজম কমে আসে। ফলে কাজ করার কোনও এনার্জিই পান না অনেকে।‌ ৩. ফ্যাটিগ এবং ডিপ্রেশনের সমস্যাও দেখা দিতে পারে কখনও কখনও।

```