Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইজরায়েলে এবার ড্রোন হামলা করল ইয়েমেন! লেবাননের পাশে দাঁড়িয়ে বার্তা, 'লক্ষ্যপূরণ হল'

তাদের বার্তা, লেবানন এবং প্যালেস্টাইনের পাশে আছে তারা। ইজরায়েলে হামলা করে তাদের 'লক্ষ্যপূরণ' হয়েছে। 

ইজরায়েলে এবার ড্রোন হামলা করল ইয়েমেন! লেবাননের পাশে দাঁড়িয়ে বার্তা, 'লক্ষ্যপূরণ হল'

শেষ আপডেট: 3 October 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: হিজবুল্লাকে গোড়া থেকে নির্মূল করতে লেবাননে ঢুকে গিয়ে হামলা শুরু করেছে ইজরায়েল। এরই মধ্যে তাদের ওপর হামলা চালিয়েছিল ইরান। এবার তাদের সঙ্গ দিল ইয়েমেন। ইজরায়েলের একাধিক জায়গায় ড্রোন হামলা করেছে সে দেশের হুথি বিদ্রোহীরা। তাদের বার্তা, লেবানন এবং প্যালেস্টাইনের পাশে আছে তারা। ইজরায়েলে হামলা করে তাদের 'লক্ষ্যপূরণ' হয়েছে। 

তেল আভিবের বেশ কয়েকটি জায়গায় হামলা করেছে ইয়েমেনের সেনা। তাঁদের দাবি, যে সব জায়গায় হামলা করে তারা ঘাঁটি ধ্বংস করতে চেয়েছে তা ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। সেনাবাহিনীর বার্তা, এই হামলা প্যালেস্টাইন এবং লেবাননের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে করেছে তাঁরা। ইয়েমেনের হুদি গোষ্ঠী দেশের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে। ইজরায়েল যখন লেবাননে টানা হামলা করছে সেই সময়ই ইরানের সঙ্গে এবার তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে ঢুকে পড়ল ইয়েমেনও। 

বিগত দেড় সপ্তাহ ধরে লেবাননে টানা এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। দাবি করেছে, হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাকে তাঁরা খতম করেছে। এরপরই জানা যায়, দক্ষিণ লেবাননে ঢুকে গিয়ে হিজবুল্লা ঘাঁটি ধ্বংস করতে উদ্যত হয়েছে আইডিএফ। তবে হিজবুল্লাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও পাল্টা আক্রমণে আইডিএফ-এর ৮ জওয়ানকে মেরেছে। পাশাপাশি আরও ৭ জন গুরুতর আহত। হিজবুল্লার পাশে দাঁড়িয়ে ইরান ড্রোন হামলা চালিয়েছিল ইজরায়েলে। তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

ইজরায়েল সেনাবাহিনী জানিয়েছে, অন্তত ১৮১টি মিসাইল ছোড়া হয়েছিল ইরানের তরফে। কিন্তু তাঁদের এয়ার ডিফেন্স সিস্টেম তার বেশিরভাগটাই প্রতিরোধ করে। কিন্তু তেল আভিবের কয়েকটি এলাকায় ক্ষতি হয়েছে, অল্প কিছুজন আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। আর এরপরই ইজরায়েল প্রধানমন্ত্রীর হুঙ্কার, ''ইরান বিরাট ভুল করে ফেলেছে। সময়মতো এর জবাব ঠিক পেয়ে যাবে তাঁরা। আমরা তৈরি আছি!'' এরপরই কার্যত হামলা-পাল্টা হামলার ধারা শুরু হয়েছে আরব দুনিয়ার। 


```