
এই তরুণীকে উদ্ধার করা হয়েছে - ফাইল ছবি
শেষ আপডেট: 4 October 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০১৪। আইসিস জঙ্গিগোষ্ঠীর তাণ্ডব চলছে। এমনই সময় ইরাক থেকে বছর ১১-র ফজিয়াকে অপহরণ করেছিল জঙ্গিরা। নিজের দেশ থেকে তাঁকে তুলে নিয়ে চলে গেছিল গাজা প্রদেশে। তারপর কেটে গেছে ১০ বছর। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। পরিবারের লোকজন ভেবেই নিয়েছিল ফজিয়া আর বেঁচে নেই। কিন্তু সে অবশেষে ফিরে এল! ফজিয়াকে ফিরিয়ে দিল ইজরায়েলি সেনা জওয়ানরা।
আরব দুনিয়ার এখন কী অবস্থা তা সকলেই জানে। ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতে নতুন সংযোজন ঘটেছে লেবানন, ইরান, ইয়েমেনের। হামাসের সঙ্গে 'যুদ্ধ' শুরু করা ইজরায়েল সেনাকে এখন লড়তে হচ্ছে হিজবুল্লার সঙ্গেও। এদিকে ইজরায়েলে বারবার হামলা করছে ইরান-ইয়েমেন। যদিও হামাসের বিরুদ্ধে হামলা চালানো বা গাজায় তল্লাশি অভিযান বন্ধ করেনি নেতানিয়াহুর দেশ। এই অভিযানেই উদ্ধার করা সম্ভব হয়েছে ফজিয়াকে।
ইরাক থেকে ফজিয়াকে অপহরণ করে নিয়ে এসে গাজায় হামাসের এক বাঙ্কারে রেখে দেওয়া হয়েছিল। এতে কোনও সন্দেহ নেই যে, গত ১০ বছর ধরে তাঁর ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে। মেয়েদের বন্দি বানিয়ে হামাস কী কী করে বা করতে পারে সেই আন্দাজ সকলেরই আছে। তাই ইজরায়েল সেনা দ্বারা উদ্ধার হওয়া ফজিয়া এই মুহূর্তে ঠিক কী ভাবছে তা অনুমান করা কঠিন নয়।
Fawzia, a Yazidi girl kidnapped by ISIS from Iraq and brought to Gaza at just 11 years old, has finally been rescued by the Israeli security forces.
— David Saranga (@DavidSaranga) October 3, 2024
For years, she was held captive by a Palestinian Hamas-ISIS member.
She has now been reunited with her family. Her story is a… pic.twitter.com/nkVotqYdov
ইজরায়েল সেনা বা আইডিএফ জানিয়েছে, আমেরিকার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ফজিয়াকে উদ্ধার করেছে তাঁরা। তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এমনকী যে হামাস সদস্যের কাছে বন্দি হয়ে ছিল সে, সেই জঙ্গিকেও খতম করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
২০১৪ সালের পর অন্তত ১ লক্ষ ইয়াজিদি ইরাক ছেড়ে আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডায় চলে গেছিল। যারা যেতে পারেনি তাঁদের অনেকেই হয় মৃত আর না ফজিয়ার মতো আইসিস-হামাস জঙ্গিদের কবলে পড়েছিল।