Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চারতলার ট্রেডমিল থেকে নীচে পড়ে মৃত্যু, হোঁচট খেয়ে জানলা দিয়ে ছিটকে যান

ট্রেডমিলে হোঁচট খেয়ে ছিটকে পড়ে যান মহিলা।

চারতলার ট্রেডমিল থেকে নীচে পড়ে মৃত্যু, হোঁচট খেয়ে জানলা দিয়ে ছিটকে যান

ভাইরাল ভিডিওর ফুটেজ

শেষ আপডেট: 25 June 2024 14:03

দ্য ওয়াল ব্যুরো: এক মনে ছুটছিলেন ট্রেডমিলে। ঠিক পিছন দিকের জানলা খোলা ছিল। আচমকচাই ট্রেডমিলে হোঁচট খেয়ে ছিটকে পড়ে যান মহিলা। কিছু বুঝে ওঠার আগেই চার তলা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। 

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। সেখানকার পশ্চিম কালিমান্তানের পন্টিয়ানাকে বেশ কয়েকদিন আগে একটি বহুতলের চারতলায় জিম করছিলেন বছর বাইশের এক মহিলা। তখনই ট্রেডমিলে হাঁটার সময় জানলা দিয়ে নীচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

ঘটনাটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, চারতলার একটি জিমে পর পর ট্রেডমিল রাখা। সেখানে বেশ কয়েকজন মহিলা ট্রেডমিলে ছুটছেন। পিছনে রয়েছে বড় বড় খোলা জানলা। নীচের তলায় এক যুবককে ওয়েট লিফটিংও করতেও দেখা যায়। তারই মাঝে আচমকা এক তরুণী ট্রেডমিলে ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পিছনের খোলা জানলায় গিয়ে পড়েন। প্রাথমিকভাবে জানলা ধরা ওঠার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পারেননি। দেহের ভারসাম্য সামলাতে না পেরে মুহূর্তের মধ্যে নীচে পড়ে যান তিনি। 

মহিলাকে নীচে পড়ে যেতে দেখে হকচকিত হয়ে যান জিমের অন্যান্যরা। রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।

জানলার একেবারে কাছে ট্রেডমিল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। জিমের মালিককে আটক করে পুলিশ জেরা শুরু করেছে। যদিও জিম কর্তৃপক্ষের দাবি, তাঁরা ট্রেডমিলে হাঁটার সময়ে  জানলা খুলে না রাখার বিষয়ে আগেই জানিয়েছিল।  


```