
মেট্রোর ভিতরে আগুন লাগিয়ে দেওয়া হয়
শেষ আপডেট: 24 December 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: মেট্রোর ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়েছিলেন তরুণী। সেই সময়ই তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় এক যুবক! ঘুমন্ত অবস্থাতে দাঁড়িয়েই জ্বলে-পুড়ে মৃত্যু হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে। গত ২২ ডিসেম্বরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তর ফাঁসি চাইছে নেটিজেনরা।
নিউইয়র্কে স্টিলওয়েল মেট্রো স্টেশনের এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সাবস্টিয়ান জাপেটা নামের এক যুবক। খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র মারফৎ জানা গেছে, মূলত গুয়েতেমালার বাসিন্দা সাবস্টিয়ান অবৈধভাবে নিউইয়র্কে থাকছিলেন। কেউ কেউ আবার এও দাবি করেছেন, তিনি মানসিকভাবে অসুস্থ। যার গায়ে আগুন লাগিয়েছিলেন তাঁকে তিনি চেনেনও না!
যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মেট্রোর ভিতরে তরুণী যে সময়ে পুড়ছেন সেই সময়ই স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক পুলিশ অফিসার। কিন্তু বাকি অনেকের মতো তিনিও তরুণীকে সাহায্য করার জন্য কিছুই করেননি। আর যতক্ষণে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর।
Estados Unidos: Mujer arde en llamas dentro de un metro en New York City. El caso aún se encuentra en investigación de los Polis' (NYPD), pero descartan que se trate de Amelia Carter, una joven de 29 años. Civiles pidieron suspender a policías que no ayudaron a la víctima. pic.twitter.com/0nUDi0P42n
— GM (@arroba_gerzon) December 23, 2024
এদিকে যে তরুণীর মৃত্যু হয়েছে তাঁর পরিচিতি নিয়ে ধন্দ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, মৃতার নাম আমেলিয়া কার্টার, তাঁর বয়স মাত্র ১৮ বছর! তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। যদিও পুলিশের তরফ থেকে মৃতার পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। এতে ক্ষোভ বেড়েছে আমজনতার। তাঁদের অভিযোগ, পুলিশ তরুণীর পরিচয় লুকিয়ে রাখতে চেয়ে বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। এদিকে অভিযুক্তর ফাঁসির দাবি তুলে সরব হয়েছে অনেকে।