Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

পথের কাঁটা প্রেমিকের দেড় বছরের মেয়ে! নেলপলিশ রিমুভার, ব্যাটারি খাইয়ে খুন করলেন তরুণী

১৮ মাসের শিশুকন্যাকে নেলপলিশ রিমুভার খাইয়ে খুন করলেন তরুণী। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সরকারি আইনজীবী। 

পথের কাঁটা প্রেমিকের দেড় বছরের মেয়ে! নেলপলিশ রিমুভার, ব্যাটারি খাইয়ে খুন করলেন তরুণী

শেষ আপডেট: 14 January 2024 19:05

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল প্রেমিকের মেয়ে। তাই ১৮ মাসের শিশুকন্যাকে নেলপলিশ রিমুভার খাইয়ে খুন করল তরুণী। নৃশংস ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভেনিয়া প্রদেশে। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি আদালতে ওঠার পরই খুনের বিবরণ প্রকাশ্যে আসে। 

অভিযুক্ত তরুণীর নাম আলেসিয়া ওয়েনস। ২০ বছর বয়সি আলেসিয়ার সঙ্গে সম্পর্ক ছিল বেইলি জেকবির। কিন্তু সেই সম্পর্কের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় জেকোবির ১৮ মাসের শিশুকন্যা। তাই প্রেমিকের মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেয় আলেসিয়া। 

আদালতে সরকারি কৌশলী জানান, ২০২৩ সালের ২৫ জুন ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড চালায় আলেসি। ঘটনার দিন জেকবি বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই শিশুটিকে নৃসংশভাবে খুনের প্রস্তুতি নেয় তরুণী। মেয়ে অসুস্থ জানতে পেরে দ্রুত নিউ ক্যাসেলের বাড়িতে ফিরেছিলেন জেকবি। 

অসুস্থ হওয়ার পর শিশুটিকে হাসপাতালেও ভর্তি করা হয়। যদিও চার দিন পরে মাল্টিপল অর্গ্যান ফেলিওরে মৃত্যু হয় তার। কিন্তু দেহ ময়নাতদন্তের পর তদন্তকারীরা বুঝতে পারেন, শিশুর রক্তে রয়েছে বিষাক্ত এক ধরনের কেমিক্যাল যা আসলে নেলপলিশ রিমুভার। এখানেই শেষ নয়, শিশুটির মৃত্যুর কয়েক মাস আগে বোতামের আকৃতির ব্যাটারি, স্ক্রু খাওয়ানো হয়েছিল বলে পরীক্ষায় ধরা পড়ে। 

প্রাথমিকভাবে খুনের বিষয়টি স্বীকার করতে চায়নি আলিসা। তবে তার ফোনেই সব রহস্য লুকিয়ে ছিল। অভিযুক্তের ফোন ঘেঁটেই সব তথ্য পান তদন্তকারীরা। দেখা গিয়েছে, ওই খুনের আগে বেশ কিছুদিন ধরেই ইন্টারনেটে মানুষের শরীরে বিষক্রিয়া ঘটায় এমন পদার্থ খুঁজছিল তরুণী। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সরকারি আইনজীবী।


```