Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার পাকিস্তানে ঘাঁটি গেড়ে কাবুলে নজর রাখবে মার্কিন সেনা? কী বললেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী?  

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তান (Afghanistan) ছেড়েছে বটে, কিন্তু মার্কিন সেনাবাহিনী (us army), কি এবার পাকিস্তানে ঘাঁটি (military base) গেড়়ে বসে কাবুলের (kabul) ওপর নজরদারি চালাবে? মার্কিন সেনা জওয়ানদের ইসলামাবাদ বিমানবন্দর পৌঁছনোর ছবি ভা

এবার পাকিস্তানে ঘাঁটি গেড়ে কাবুলে নজর রাখবে মার্কিন সেনা? কী বললেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী?   

শেষ আপডেট: 31 August 2021 10:15

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তান (Afghanistan) ছেড়েছে বটে, কিন্তু মার্কিন সেনাবাহিনী (us army), কি এবার পাকিস্তানে ঘাঁটি (military base) গেড়়ে বসে কাবুলের (kabul) ওপর নজরদারি চালাবে? মার্কিন সেনা জওয়ানদের ইসলামাবাদ বিমানবন্দর পৌঁছনোর ছবি ভাইরাল হতেই এহেন জল্পনা মাথাচাড়া দেয়। শোনা যায় যে, মার্কিন বাহিনী পাকিস্তানে (pakistan) ঘাঁটি তৈরি  করতে পারে। যদিও সেই জল্পনা খারিজ করেন পাক অভ্যন্তরীণমন্ত্রী শেখ রশিদ আহমেদ (sheikh Rashid Ahmed)। তিনি ইসলামাবাদে নামা আফগানিস্তান ফেরত মার্কিন জওয়ানদের বেশিদিন পাকিস্তানে থাকার  সম্ভাবনা  নাকচ করেন। বলেন, সীমিত সময়ের জন্য ওরা থাকবে। পাক সংবাদপত্র ডন এর খবর, যে বিদেশিরা পাকিস্তানে থাকবেন, তাঁদের ২১ থেকে ৩০ দিন মেয়াদের ট্রানজিট ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ রশিদ। পাকিস্তানের মুশারফ জমানায় ফেরার কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন তিনি। পাক সংবাদপত্রটির খবর, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে তার জাতীয় সুরক্ষা পালনের কর্তব্য ও আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করবে বলে অভিমত জানিয়েছেন রশিদ।  আফগানিস্তানের শান্তির জন্য পাকিস্তানের চেয়ে বেশি ত্যাগ আর কোনও দেশ করেনি বলেও দাবি করেন তিনি। আরও পড়ুন---বদলি পদোন্নতি নেই, হতাশায় গায়ে আগুন দিলেন সরকারি হাসপাতালের চিকিৎসক কয়েক মাস আগেও মার্কিন ও পাক মিডিয়ায় খবর বেরয়, জো বাইডেন প্রশাসন আফগানিস্তানের ঘটনাক্রম প্রভাবিত করতে, বিশেষতঃ তালিবান কাবুল দখল করলে পাকিস্তানে সামরিক ঘাঁটি গড়তে চায়। পাক প্রধানমন্ত্রী ইমরান খান অবশ্য জুনেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযানের জন্য পাকিস্তানে মার্কিন ঘাঁটি গড়ার সম্ভাবনা খারিজ করেন। তাঁর আশঙ্কা ছিল, এতে পাল্টা তাঁর দেশ সন্ত্রাসবাদী হামলা, বদলার নিশানা হতে পারে। মার্কিন নীতি নির্ধারকরাও চান, পাকিস্তান উপমহাদেশে চিনের  ক্রমবর্ধমান রোধে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীতে সামিল হোক। ইসলামাবাদে কতজন  আফগানিস্তান থেকে এসেছেন, প্রশ্ন করা হলে রশিদ জানান, ১৬২৭ জন  বিমানে এসেছেন। তোরখান সীমান্ত পেরিয়ে এসেছেন ২১৯২ জন। সামান্যসংখ্যক লোক এসেছেন ব্যস্ত চমন সীমান্ত দিয়ে। চমন পেরিয়ে আফগানিস্তানের লোকজনের পাকিস্তানে ঢোকা, আবার চলে যাওয়া স্বাভাবিক ব্যাপার বলে উল্লেখ করেন তিনি। দুটি সীমান্ত দিয়ে আসা লোকজনের কাউকেই শরণার্থী মর্যাদা দেওয়া হয়নি বলে জানান রশিদ। প্রসঙ্গত, বর্তমান পাক প্রধানমন্ত্রী শুরুতেই তালিবানের কাবুল দখল সমর্থন করে বলেছিলেন,  ওরা দাসত্বের  শেকল ভেঙেছে, যা নিয়ে তীব্র সমালোচনা হয় তাঁর।  

```