Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ইজরায়েল-গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভোটাভুটি রাষ্ট্রসঙ্ঘে, কেন ভোট দিল না ভারত

গাজায় সংঘর্ষ বিরতির পক্ষে পেশ করা প্রস্তাবের ভোটাভুটিতে ভাগই নিল না ভারত। সূত্রের খবর, ইজরায়েল-গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে নিরপেক্ষ অবস্থানই নিয়েছে ভারত।

ইজরায়েল-গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভোটাভুটি রাষ্ট্রসঙ্ঘে, কেন ভোট দিল না ভারত

শেষ আপডেট: 28 October 2023 15:45

দ্য ওয়াল ব্যুরো: গাজায় সংঘর্ষ বিরতির পক্ষে পেশ করা প্রস্তাবের ভোটাভুটিতে ভাগই নিল না ভারত। সূত্রের খবর, ইজরায়েল-গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে নিরপেক্ষ অবস্থানই নিয়েছে ভারত। আরও ৪৩টি দেশ এই ভোটাভুটি থেকে বিরত থেকেছে। জর্ডান এই প্রস্তাবের খসড়া পেশ করেছিল। তবে তাদের সেই প্রস্তাবে হামাসের কোনও উল্লেখ ছিল না।

নাগরিক সুরক্ষা এবং মানবাধিকার দায়িত্ব পালনের কথা খসড়া প্রস্তাবে তুলে ধরা হয়েছিল। প্রস্তাবের সমর্থক ছিল বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান, রাশিয়া সহ দক্ষিণ আফ্রিকার ৪০টির বেশি দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি দেশ। বিপক্ষে ভোট দেয় ১৪টি দেশ। মোট ৪৫টি দেশ ভোটদানে বিরত ছিল। তাদের মধ্য়ে ছিল অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, ইউক্রেন এবং ব্রিটেন।

রাষ্ট্রসঙ্ঘের বিশেষ অধিবেশনে দিল্লি ভোটদানে বিরত থাকলেও, গাজার নাগরিকদের সুরক্ষার দাবিতে সরব হয়েছে। এমনকী যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তাবও দিয়েছে। রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন দেশ থেকে যে মানবিক সাহায্য পাঠানো হচ্ছে গাজায় সেখানে যাতে কোনও বাধা না হয়, সে ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘের বিশেষ অধিবেশনে জোরালো প্রস্তাব জানান ভারতীয় প্রতিনিধি।

রাষ্ট্রসঙ্ঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড জানিয়েছেন, হামাস-ইজরায়েলের যুদ্ধ বন্ধ করার যে প্রস্তাব জর্ডন এনেছে তাতে কয়েকটি বিষয়ের উল্লেখ ছিল না। লিন্ডার বক্তব্য, নিরপরাধ মানুষজনকে বন্দি বানানোর বিষয়টা প্রস্তাবে লেখা হয়নি, পণবন্দিদের উপর হামাসের অত্যাচারের প্রসঙ্গও আনা হয়নি। জর্ডনের আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে কানাডা একটি সংশোধনী প্রস্তাব আনে। সংশোধনী প্রস্তাবে সংঘর্ষের নিন্দা এবং হামাসের হাতে বন্দি অসামরিক নাগরিকদের নিরাপত্তার দাবি তোলা হয়। সেই সংশোধনী প্রস্তাবে হামাস বাহিনীর প্রভূত নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। কানাডার প্রস্তাবটি গৃহীত হয়েছে বলে খবর। সেই প্রস্তাবে সায় দিয়েছে ভারত।

ভারতীয় প্রতিনিধি বলেছেন, “সন্ত্রাসবাদ একটি রোগ। কোনও জাতি বা দেশ সন্ত্রাসবাদ মানে না। তাই যুক্তি যাই হোক না কেন, কখনও হিংসার পক্ষে সায় দেওয়া উচিত না বিশ্বের। আমাদের একত্রিত হয়ে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হতে হবে। আমরা কোনও ধরনের সন্ত্রাসবাদকেই যেন সমর্থন না করি।“  ইজরায়েল-গাজা যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করেছে ভারত। উভয় পক্ষকেই মানবিক দায়িত্ব পালনের পরামর্শও দিয়েছে ভারত। 


```