Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নষ্ট করা হয় মৃত পোপের আঙটি, বার করা হয় হৃদপিণ্ড, সাদা-কালো ধোঁয়ায় নির্বাচন করা হয় নতুন পোপ

পোপের শেষকৃত্যের প্রায় তিন সপ্তাহ পর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন পোপ নির্বাচিত হন। কলেজ অফ কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে একটি কনক্লেভ ডাকে। সেখানেই গত ৭০০ বছর ধরে মেনে চলা রীতি অনুযায়ী নতুন পোপ নির্বাচিত হন। নির্বাচনের দিন মাইকেঞ্জেলোর বিশ্ববিখ্যাত ছবি আঁকা সিস্টিন চ্যাপেলে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং কার্ডিনালরা ভোট পর্যন্ত সেখান থেকে বেরতে পারেন না।

নষ্ট করা হয় মৃত পোপের আঙটি, বার করা হয় হৃদপিণ্ড, সাদা-কালো ধোঁয়ায় নির্বাচন করা হয় নতুন পোপ

সিস্টিন চ্যাপেল। এখানেই হবে পরবর্তী পোপ নির্বাচন। ফাইল ছবি।

শেষ আপডেট: 22 April 2025 07:22

দ্য ওয়াল ব্যুরো: কে হতে পারেন নতুন পোপ? ফ্রান্সিসের মৃত্যুর পর এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। সাধারণত কোনও পোপের মৃত্যুর তিন সপ্তাহ পর থেকে পরবর্তী পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তবে এই নির্বাচন হয় অত্যন্ত গোপনে। পোপ হওয়ার জন্য কোনও রকম প্রচারও করা চলে না। তবে ভ্যাটিকানের সিনিয়র কর্তাদের নিয়ে গঠিত কমিটি এই নির্বাচনের শীর্ষ ক্ষমতাধারী। কারা রয়েছেন এই দৌড়ে?

কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন। বয়স ৭০। ২০১৩ সাল থেকে তিনি ভ্যাটিকানের বিদেশ সম্পর্কিত বিষয়ের সচিব। কনক্লেভের সর্বোচ্চ পদে আসীন কার্ডিনাল পিটার এরদো ৭২ বছর বয়সি হাঙ্গেরির মানুষ পিটার ক্যাথলিকদের বিবাহ বিচ্ছেদ ও পুনর্বিবাহের ঘোরতর বিরোধী। তিনি প্রকৃতপক্ষে জিশুর মা মেরির একনিষ্ঠ পূজারী। এছাড়াও রয়েছেন, কার্ডিনাল লুই অ্যান্তোনিও ট্যাগল, কার্ডিনাল ম্যাত্তেও জুপ্পি, কার্ডিনাল রেমন্ড লিও বুর্ক।

পোপের মৃত্যু ও বিবিধ সংস্কার

পোপের মৃত্যুর পর নানান আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় তাঁর শেষকৃত্য। প্রাচীনকাল থেকে এই রীতিনীতিগুলি নিষ্ঠার সঙ্গে পালন করা হয়ে থাকে। শুধু তাই নয়, পোপের মৃত্যুর খবরটিও প্রকাশ্যে আনার নানান বিধি রয়েছে। ডাক্তাররা যখন জানিয়ে দেন যে, চিকিৎসা আর কাজে দিচ্ছে না। তিনি কোনও সাড়া দিচ্ছেন না। তাঁর নিঃশ্বাস-প্রশ্বাস বন্ধ, হৃদপিণ্ডের কাজ থমকে গিয়েছে। তখন পরম্পরা অনুযায়ী পোপের মূল পরিচিতি আঙটি নষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ, বর্তমান পোপের কার্যকালের মেয়াদ শেষ হল এটা বুঝিয়ে পোপের ঘর বন্ধ করে দেওয়া হয়।

ঐতিহ্য রয়েছে যে, ক্যামেরলেঙ্গো (ভ্যাটিকানের এক সিনিয়র কর্তার পদ) প্রথম পোপের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি তিনবার পোপকে ডাকেন, তাতে সাড়া না দিলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বর্তমানে ওই পদে রয়েছেন আইরিশ কার্ডিনাল কেভিন ফারেল। তিনিই কলেজ অফ কার্ডিনালকে খবরটা দেবেন। এই কার্ডিনাল হল গির্জার সিনিয়র কর্তাদের একটি কমিটি। এরপর ভ্যাটিকান সরকারিভাবে পোপের মৃত্যুর ঘোষণা করে সংবাদমাধ্যমের সামনে।

মৃত্যুর পর সাধারণত চার থেকে ৬, কখনও ৯ দিন পর সমাধিস্থ করা হয় পোপকে। যার নেতৃত্বে থাকেন কলেজ অফ কার্ডিনালের ডিন। সাধারণত পোপকে সমাধিস্থ করা হয় ভ্যাটিকান গ্রোতেয়েস-এ। সেন্ট পিটার্স বাসিলিকার পাশেই এই সমাধিস্থান রয়েছে। কিন্তু, পোপ ফ্রান্সিস এক সাক্ষাৎকারে তাঁকে রোমের সান্তা মারিয়া ম্যাগুয়েরে বাসিলিকায় সমাধি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

প্রাচীন রোমান রীতি অনুযায়ী মোট ৯ দিন শোকদিবস পালিত হয় পোপের মৃত্যুতে। প্রথা অনুযায়ী, এই কদিন পোপের পোশাক পরা দেহ শায়িত থাকে সেন্ট পিটার্স বাসিলিকায়। তাঁর গায়ে সুগন্ধী মাখানো থাকে সারাক্ষণ। দেহ থেকে বেশ কিছু প্রত্যঙ্গ অপারেশন করে বের করে নেওয়া হয়। রোমের ত্রেভি ঝরনার কাছে থাকা একটি গির্জায় এর আগের ২২ জন পোপের হৃদপিণ্ড শ্বেতপাথরের কলসাকৃতির পাত্রে সংরক্ষিত আছে। এটাকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা পবিত্র দেহাবশেষ বলে মনে করে।

পোপের শেষকৃত্যের প্রায় তিন সপ্তাহ পর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন পোপ নির্বাচিত হন। কলেজ অফ কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে একটি কনক্লেভ ডাকে। সেখানেই গত ৭০০ বছর ধরে মেনে চলা রীতি অনুযায়ী নতুন পোপ নির্বাচিত হন। নির্বাচনের দিন মাইকেঞ্জেলোর বিশ্ববিখ্যাত ছবি আঁকা সিস্টিন চ্যাপেলে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং কার্ডিনালরা ভোট পর্যন্ত সেখান থেকে বেরতে পারেন না।

ভোটাভুটি শেষে সব ব্যালট একটি স্টোভের আগুনে পুড়িয়ে ফেলা হয়। সেখানে উপস্থিত থাকেন ভ্যাটিকানের দমকল কর্মীরাও। এরপর দ্বিতীয় একটি স্টোভ জ্বালানো হয়। যা থেকে রাসায়নিকের মাধ্যমে গির্জার বাইরে চিমনি থেকে ধোঁয়া বের করা হয়। উপস্থিত দর্শকরা ধোঁয়ার রং দেখে বুঝতে পারেন পোপ নির্বাচন হয়েছে কিনা। কালো ধোঁয়ার অর্থ নির্বাচন সম্পূর্ণ হয়নি। সাদা ধোঁয়ার মানে পোপ নির্বাচন হয়ে গিয়েছে।


```