Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

New Pope: নির্বাচিত ফ্রান্সিসের উত্তরসূরী, এই প্রথম আমেরিকার কোনও বাসিন্দা পোপ হলেন

চিমনিতে সাদা ধোঁয়া। নির্বাচিত পোপ ফ্রান্সিসের (Pope Francis) উত্তরসূরী। ২৬৭ তম পোপ হিসেবে নির্বাচিত হলেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট (Robert Prevost)।

New Pope: নির্বাচিত ফ্রান্সিসের উত্তরসূরী, এই প্রথম আমেরিকার কোনও বাসিন্দা পোপ হলেন

২৬৭ তম পোপ হিসেবে নির্বাচিত হলেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট

শেষ আপডেট: 9 May 2025 00:45

দ্য ওয়াল ব্যুরো: চিমনিতে সাদা ধোঁয়া। নির্বাচিত পোপ ফ্রান্সিসের (Pope Francis) উত্তরসূরী। ২৬৭ তম পোপ হিসেবে নির্বাচিত হলেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট (Robert Prevost)। তাঁর নাম হবে পোপ লিও চতুর্দশ। ৬৯ বছরের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। শিকাগোয় জন্ম। এই প্রথম আমেরিকার কোনও বাসিন্দা পোপ (New Pope) হিসেবে নির্বাচিত হলেন।

গত ২১ এপ্রিল পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর পরবর্তী পোপ বাছতে চূড়ান্ত গোপনীয়তায় বুধবার ভ্যাটিকানে চলে নির্বাচন পর্ব। মঙ্গলবারই সেখানে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন পর্বে অংশগ্রহণকারী ১৩৩ জন কার্ডিনাল।

ভোটপর্ব শেষ হয়ে নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত গোটা ভ্যাটিকান সিটিতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল যাতে ক্যাথলিক সমাজের এই গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে না আসে।

গত মাসেই প্রয়াত হন পোপ ফ্রান্সিস। কে তাঁর স্থলাভিষিক্ত হবেন তা ঠিক করতে বুধবার থেকেই ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে জড়ো হন ক্যাথিড্রালরা। বৃহস্পতিবার তাঁরাই পোপ ফ্রান্সিসের উত্তরসূরীকে নির্বাচিত করেন।

প্রায় ৭৫০ বছর ধরে একই পদ্ধতিতে পোপ নির্বাচন হয়ে আসছে। বলা হয়, এটাই পৃথিবীর সবচেয়ে গোপন বাছাইপর্ব। উল্লসিত জনতাকে ৬৯ বছর বয়সী পোপ ইতালিয়ান ভাষায় সম্বোধন করে বলেন, "প্রিয় ভাই ও বোনেরা, পুনরুত্থিত খ্রিস্টের প্রথম অভিবাদন এটি।"

তিনি আরও বলেন, "তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সকলের পরিবারকে শান্তির শুভেচ্ছা জানাতে চাই। তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।"

পোপ ব্যালকনিতে আসার আগে উৎফুল্ল জনতাকে "ভিভা পাপা" স্লোগান দিতে দেখা যায়, যার অর্থ ইতালীয় ভাষায় "পোপ দীর্ঘজীবী হোন"।


```