Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের সঙ্গে কে এই ছোট্ট অতিথি? গাড়িতে বসে হাত নাড়ছে, ছবি তুলছে, একাই কাড়ছে সবার নজর

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ও ক্যারোলিনার ছবি ভাইরাল।

ট্রাম্পের সঙ্গে কে এই ছোট্ট অতিথি? গাড়িতে বসে হাত নাড়ছে, ছবি তুলছে, একাই কাড়ছে সবার নজর

নাতনি ক্যারোলিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 17 February 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: মেরেকেটে বয়স পাঁচ বছর। পরনে সাদা ফ্রক, মাথায় টুপি। হাতে গোলাপি রঙের ব্যান্ড। দাদুর হাত ধরে চুপ করে দাঁড়িয়ে আছে সে। কখনও সবাইকে হাত নাড়া দিচ্ছে, আবার কখনও নিজের মর্জিমতো ছবিও তুলছে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ভাইরাল হতেই প্রশংসা কুড়োলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের তরফে কিছু ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে দাদুর হাত ধরে দাঁড়িয়ে আছেন ছোট্ট ক্যারোলিনা। 

বুধবার ডেটোনা ৫০০ একটি শোতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গাড়িতে সঙ্গে নিয়েছিলেন নাতনিকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ও ক্যারোলিনার ছবি ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, গাড়ির বন্ধ দরজার ভিতর থেকে রেসিং গাড়ির প্রতিযোগিতা দেখতে আসা দর্শকদের দিকে হাত নাড়াচ্ছেন তিনি। ছুড়ে দিচ্ছেন ফ্লাইং কিসও।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর নাতনির এমন সুন্দর মুহূর্ত সামনে আসতেই অনেকে শুভেচ্ছায় ভরিয়েছেন।  এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা, "পর্দার পিছনে ট্রাম্প এবং ক্যারোলিনাই আসল বিস্ট"। পোস্টটিতে লেখা হয়েছে #DAYTONA500-এ ট্রাম্প এবং ক্যারোলিনার বিশেষ মুহূর্ত ভিডিওতে তুলে ধরা হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্প ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছ লিখেছেন, ডেটোনা ৫০০-তে ক্যারোলিনা ট্রাম্প এবং দাদুর আরেকটি সুন্দর ছবি। ক্যারোলিনা ২০১৯ সালের জন্মগ্রহণ করেন।

তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রাম্প বলেন, ডেটোনা ৫০০ জীবনের সকল স্তরের মানুষের গতি, অ্যাড্রেনালিন এবং দৌড়ের রোমাঞ্চের প্রতি মানুষের আবেগকে একত্রিত করে। ট্র্যাকে ইঞ্জিনের গর্জন থেকে শুরু করে স্ট্যান্ডের মধ্য দিয়ে 'দ্য স্টার-স্প্যাংল্ড ব্যানার'-এর প্রতিধ্বনি পর্যন্ত, ডেটোনা ৫০০ আমেরিকার মান আরও বাড়িয়ে তুলেছে।  ২০২০ সালে ট্রাম্প নিজেও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।


```