Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শরণার্থীর আড়ালে আফগান জঙ্গিদের চাই না, পশ্চিমী প্রস্তাব খারিজ পুতিনের

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের চলতি পরিস্থিতির মধ্যে সেদেশ থেকে শরণার্থীদের উদ্ধার করে রাশিয়ার কাছাকাছি দেশগুলিতে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ভ্লাদিমির পুতিন। কয়েকটি পশ্চিমী দেশ বলেছে, আফগান  উদ্বাস্তুদের আমেরিকা, ইউরোপের ভিসার প

শরণার্থীর আড়ালে আফগান জঙ্গিদের চাই না, পশ্চিমী প্রস্তাব খারিজ পুতিনের

শেষ আপডেট: 23 August 2021 03:23

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের চলতি পরিস্থিতির মধ্যে সেদেশ থেকে শরণার্থীদের উদ্ধার করে রাশিয়ার কাছাকাছি দেশগুলিতে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ভ্লাদিমির পুতিন। কয়েকটি পশ্চিমী দেশ বলেছে, আফগান  উদ্বাস্তুদের আমেরিকা, ইউরোপের ভিসার প্রক্রিয়াকরণ চলার পাশাপাশি তাদের পড়শি মধ্য এশিয়ার দেশগুলিতে নিয়ে রাখা হোক। কিন্তু পুতিন সেই ভাবনা বাতিল করে দিয়েছেন।  শাসক ইউনাইটেড রাশিয়া পার্টির নেতাদের তিনি বলেছেন, তার মানে ওদের ভিসা ছাড়াই আমাদের প্রতিবেশী দেশগুলিতে  পাঠানো যায়, অথচ ওরা নিজেরা (পশ্চিমি দুনিয়া) ভিসা ছাড়া উদ্বাস্তুদের নিতে নারাজ! কেন সমস্যা সমাধানে এমন অপমানকর মানসিকতা? গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, মার্কিন সরকারের হয়ে কাজ করা বর্তমানে বিপন্ন আফগানদের সাময়িক কোথাও রাখার ব্যাপারে আমেরিকা মরিয়া চেষ্টা চালাচ্ছে, বেশ কিছু দেশের সঙ্গে কথা বলছে। কিন্তু রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নে সামিল দেশগুলির নাগরিকদেক জন্য বিনা ভিসায় ভ্রমণের অনুমতি দিলেও আমেরিকার ওই উদ্যোগে নারাজ। তাঁকে উদ্ধৃত করে ইতার তাস সংবাদ সংস্থা বলেছে, আমরা শরণার্থীদের আড়ালে সন্ত্রাসবাদীদের আগমন চাই না। কয়েকটি পশ্চিমী  দেশ আফগানিস্তান থেকে দ্রুত লোকজনকে সরাতে উঠেপড়ে লেগেছে। তবে রাশিয়া কিন্তু আফগানিস্তান দখলের পর তালিবানের পরিস্থিতি  মোকাবিলা, শৃঙ্খলা ফেরানোর প্রশংসা করেছে। তালিবান নেতারা এখনও পর্যন্ত দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে বলে জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেছে, সংঘর্ষ বন্ধ করা, সংঘাতে যুক্ত সবাইকে সাধারণ ক্ষমা প্রদর্শন,  দেশজুড়ে আলোচনার প্রয়োজনীয়তা---তালিবদের  এমন সব বিবৃতি দেখছি। সেগুলি রূপায়ণ করা হচ্ছে। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রিয়ার খবর, তালিবান প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে যোগাযোগও শুরু করেছে।    

```