Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লন্ডন সফরের তৃতীয় দিন, মঙ্গলবার বাণিজ্য বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টা নাগাদ লন্ডনে এই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের উদ্যোক্তা ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, ফিকি এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম।

লন্ডন সফরের তৃতীয় দিন, মঙ্গলবার বাণিজ্য বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 March 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় বিশ্ব বাণিজ্য সম্মেলন (BGBS) হয়েছিল। সেই সম্মেলনে দেশ-বিদেশের একাধিক প্রতিনিধি যোগ দিয়েছিলেন। এবার লন্ডন সফরে (London Tour) গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে মঙ্গলবার বাণিজ্য বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি। বাংলার বাণিজ্য সম্মেলনের সূত্র ধরে বিদেশে গিয়ে সংশ্লিষ্ট শিল্পমহলের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন এমনটা অতীতে হয়নি। তাই লন্ডনের এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য। 

মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টা নাগাদ লন্ডনে এই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের উদ্যোক্তা ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, ফিকি এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম। লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে ১ নম্বর এডওয়ার্ডয়ান হলে হতে চলেছে এই বৈঠক। বাকিংহাম প্যালেসের অদূরের এই হোটেলে আগেও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সোমবার কার্যত এক নতুন মাইলফলক তৈরি হয়েছে লন্ডনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বাংলায় লগ্নি টানার জন্য দৌত্য করেছেন লন্ডনে স্থিত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। স্পষ্ট কথায় বলেন, বাংলায় লগ্নির জন্য বিলেতের বিনিয়োগকারীদের উৎসাহ দিতে এই দূতাবাস যথাসাধ্য করবে। অর্থাৎ স্পষ্ট হল, বাংলায় বিনিয়োগ টানার ব্যাপারে নয়াদিল্লিও যথাযথ সঙ্গত করল। কেন্দ্রে নরেন্দ্র মোদী জমানায় এই প্রথম সাউথ ব্লকের থেকে এমন সহযোগিতা পেল কলকাতা।   

সেই সূত্র ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে সুবিধাজনক দিক হল দক্ষ শ্রমিক। কেন্দ্রের সরকারও সমীক্ষায় জানিয়েছে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা বাংলাতেই সবচেয়ে বেশি রয়েছে। বাংলা বিনিয়োগ বান্ধবও বটে। শ্রম নিবিড় শিল্পে আরও বিনিয়োগ টানতে আগ্রহী তিনি। বাংলার হস্তশিল্প, সাংস্কৃতিক মূলধন ও মেধা উৎকর্ষের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এও জানান, রাজ্যে লগ্নির পথ সহজ করতে সম্প্রতি একটি সমন্বয় কমিটিও গড়ে দিয়েছেন তিনি। 

এর আগে বাংলায় বিনিয়োগ টানার উদ্যোগ নিয়ে স্পেন এবং দুবাই সফরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে বিদেশি শিল্পপতিদের কলকাতায় বিশ্ব বাণিজ্য সম্মেলনে (২০২৪) আসার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন তিনি। কিন্তু এবারই প্রথম কলকাতার বাণিজ্য সম্মেলনের পর লন্ডন সফরে গিয়ে সেখানকার শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে শিল্প ও বণিক মহলের প্রতিনিধিরাও রয়েছেন। হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরী, সত্যম রায়চৌধুরী, রুদ্র চট্টোপাধ্যায় প্রমুখ সোমবার দূতাবাসের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। 


```