Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চপারের সঙ্গে ধাক্কা, ৬৪ জন যাত্রী নিয়ে নদীতে ভেঙে পড়ল বিমান! ওয়াশিংটনে বড় দুর্ঘটনা

আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের ওই বিমানের সংঘর্ষ হয় মাঝ আকাশেই।

চপারের সঙ্গে ধাক্কা, ৬৪ জন যাত্রী নিয়ে নদীতে ভেঙে পড়ল বিমান! ওয়াশিংটনে বড় দুর্ঘটনা

দুর্ঘটনার সেই মুহূর্ত - ফাইল ছবি

শেষ আপডেট: 30 January 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: ওয়াশিংটনে বড় বিমান দুর্ঘটনা। চপারের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে গেল যাত্রীবাহী বিমান। ঘটনার সময়ে বিমানে অন্তত ৬৪ জন যাত্রী ছিল বলে সূত্রের খবর। সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের ওই বিমানের সংঘর্ষ হয় মাঝ আকাশেই। তারপরই সেটি ভেঙে পড়ে পটোম্যাক নদীতে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে এই বিপর্যয় ঘটেছে। 

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনার সময় বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। তাঁদের উদ্ধারের জন্য পটোম্যাক নদীতে ইতিমধ্যেই ডুবুরি নামানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। প্রাথমিক সূত্রে জানা গেছে, ২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা যে আরও বাড়বে তার আশঙ্কা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, নদী থেকে ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইনসের ৫৩৪২ নম্বর বিমানটি। এই দুর্ঘটনার পর আপাতত বিমান পরিষেবা বন্ধ রয়েছে ওই এলাকায়। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না।

বুধবার আবার দক্ষিণ সুদানে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল। তাতে মাত্র একজন বেঁচে গেছেন, ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন সুদানের বাসিন্দা, দুজন চিন, দুজন উগান্ডা এবং একজন ভারতের বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনা কীভাবে হয়েছে সেই উত্তরও এখনও মেলেনি।   


```