Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহাকাশে কীভাবে প্যান্ট পরেন অভিযাত্রীরা? বেশ কঠিন কিন্তু, ভিডিও দেখলে চমকে যাবেন

সোশ্যাল মিডিয়ায় অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। স্বাভাবিকভাবেই নানা মজাদার কমেন্টও এসেছে ডনের ভিডিওতে।

মহাকাশে কীভাবে প্যান্ট পরেন অভিযাত্রীরা? বেশ কঠিন কিন্তু, ভিডিও দেখলে চমকে যাবেন

ফাইল ছবি

শেষ আপডেট: 24 February 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে (International Space Station) থাকাটা যে নিতান্তই কঠিন ব্যাপার এ বিষয়ে সন্দেহ নেই। যারা থাকেন তাঁদের নিত্যদিনের সামান্য কাজ করতেও প্রচুর কাঠ-খড় পোড়াতে হয়। এই যেমন প্যান্ট পরা! যারা স্পেস স্টেশনে থাকেন তাঁরা এই কাজ কীভাবে করেন তাই দেখিয়েছেন নাসার (NASA) একজন মহাকাশচারী ডন পেটিট (Don Pettit)। ভিডিও শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। 

"দুটো পা একসঙ্গে..."। প্যান্ট পরার গোটা ভিডিও শেয়ার করে এমনটাই লিখেছেন মহাকাশচারী। সোশ্যাল মিডিয়ায় অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। স্বাভাবিকভাবেই নানা মজাদার কমেন্টও এসেছে ডনের ভিডিওতে। কয়েক সপ্তাহ আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে মহাকুম্ভের একটি ছবি শেয়ার করেছিলেন ডন। সেই ছবি দেখার পর কেউ বলেছিলেন, মনে হচ্ছে মহাকাশে বড় কোনও তারার বিস্ফোরণ ঘটেছে। কেউ আবার এত আলো দেখে মুগ্ধ হয়ে এটিকে কোনও গ্যালাক্সির সঙ্গে তুলনা করেছিলেন।

১৯৫৫ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেন ডন পেটিট। তিনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি ২০০২ সালে প্রথমবার মহাকাশ অভিযান করেন। সেই সময়ে তিনি ৫ মাস স্পেস স্টেশনে ছিলেন। প্রসঙ্গত, এই মুহূর্তে স্পেস স্টেশনে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। ৮ দিনের মিশনে গিয়ে প্রায় ৮ মাস ধরে তাঁরা সেখানে আটকে। যদিও ইতিমধ্যে তাঁদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে নাসা। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, নাসা এবং স্পেস এক্সের রকেট ১২ মার্চ স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবে। ১৯ মার্চ সুনীতাদের নিয়ে সেই রকেট ফিরে আসার কথা। নাসার তরফে জানানো হয়েছে, সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান শুরু হবে তার নাম ক্রু ১০ মিশন। এই অভিযানে স্পেস স্টেশনে যাবেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ। সুনীতারা স্পেস স্টেশন ছাড়লে তাঁরাই তাঁদের জায়গা নেবেন।


```