Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধ ছড়াল ইয়েমেনেও, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত বন্দর, বিদ্যুৎকেন্দ্র

ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্র ছাড়াও সালিফা, রাস ইসা এবং হোসেইন বন্দরে হামলা চালায় ইজরায়েল।

যুদ্ধ ছড়াল ইয়েমেনেও, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত বন্দর, বিদ্যুৎকেন্দ্র

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 7 July 2025 08:40

দ্য ওয়াল ব্যুরো: এবার ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা  চালাল ইজরায়েল (missile attacks by Israel on Yemen on Monday early morning)। সেদেশের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল সেনাবাহিনী (targets were three ports and one power plant)। কোন সংবাদ সংস্থায়ী এখনো পর্যন্ত হতাহতের খবর জানাতে পারেনি। তবে বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

ইয়েমেনে হামলার মূল উদ্দেশ্য সেখানকার সশস্ত্র গোষ্ঠী হুতিকে জবাব দেওয়া। প্যালেস্টাইনের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুতি। তাদের বক্তব্য প্যালেস্তিনিয়দের প্রতি সমর্থন জানাতেই ইজরায়েলি জাহাজ নিশানা করেছে তারা। হুতি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে।

যদিও ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্র ছাড়াও সালিফা, রাস ইসা এবং হোসেইন বন্দরে হামলা চালায় ইজরায়েল।

হুতি নিয়ন্ত্রিত টিভি আল মাসিরা জানায়, হামলার আগে বন্দর তিনটি থেকে লোকজনকে সরে যেতে বলে ইজরায়েল বাহিনী। ইয়েমেনকে জানিয়েই হামলা চালায় তারা। বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায়  গোটা শহর অচল হয়ে গেছে।

রয়টার্স জানিয়েছে, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার বিশেষ নিশানা ছিল 'গ্যালাক্সি লিডার' নামে একটি জাহাজ। সেটি ২০২৩ থেকে হুতিরা দখল করে রেখেছিল।


```