Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কতদিন দেখিনি তোমায়! মোদীকে জড়িয়ে ধরে বললেন ট্রাম্প, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! দেখুন ভিডিও

গত নভেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পে টেলিফোনে কথা হয় দু'বার। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশেষ দূত হিসেবে যোগও দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কতদিন দেখিনি তোমায়! মোদীকে জড়িয়ে ধরে বললেন ট্রাম্প, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! দেখুন ভিডিও

মোদী-ট্রাম্প

শেষ আপডেট: 14 February 2025 08:02

দ্য ওয়াল ব্যুরো: ভারত-আমেরকী দ্বিপাক্ষিক আলোচনার আগে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং লবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমরা তোমাকে খুব মিস করেছি।' প্রধানমন্ত্রী মোদীও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পুনরায় সাক্ষাতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

দেখুন ভিডিও।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনো মোদী-ট্রাম্পের এই ছবি শেয়ার করে লেখেন, 'ওয়েস্ট উইং লবির দৃশ্য। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে স্বাগত জানাচ্ছেন।' প্রধানমন্ত্রীর সফরের আগে থেকেই হোয়াইট হাউসে ভারতীয় পতাকা লাগানো হচ্ছিল, যা দুই দেশের সম্পর্কের গুরুত্বের ইঙ্গিত দেয়।

এর আগে, গত নভেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পে টেলিফোনে কথা হয় দু'বার। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশেষ দূত হিসেবে যোগও দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেন এবং জানুয়ারিতে বিদেশমন্ত্রীদের বিশেষ বৈঠক কোয়াড (QUAD)-এ অংশ নেন।

এর পরে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের পর আমেরিকা সফরের আমন্ত্রণ পাওয়া প্রথম বিশ্বনেতাদের মধ্যে একজন মোদী। ট্রাম্প নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে তিনি এই সফরে এলেন। তাঁর সঙ্গে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কাওত্রা।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, টেসলা সিইও ইলন মাস্ক, ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামাস্বামী, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড-- সকলের সঙ্গেই আলোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী এই সফরের আগে তিন দিনের ফ্রান্স সফরও করেন। ফ্রান্সে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মোদী ও ভ্যান্স দম্পতিকে একসঙ্গে কফি খেতে দেখা যায় এবং প্রধানমন্ত্রী মোদী ভ্যান্সের ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান, উপহার দেন।


```