Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজাখস্তানে বিমান ভেঙে পড়ার আগে ও পরে কী হয়েছিল? প্রকাশ্যে যাত্রীর তোলা 'শেষ' ভিডিও

যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যায়, প্রত্যেক সিটের ওপর হলদে অক্সিজেন মাস্ক ঝুলছে আর যাত্রীরা চিৎকার করে চলেছেন।

কাজাখস্তানে বিমান ভেঙে পড়ার আগে ও পরে কী হয়েছিল? প্রকাশ্যে যাত্রীর তোলা 'শেষ' ভিডিও

ভেঙে পড়েছে বিমান - ফাইল ছবি

শেষ আপডেট: 27 December 2024 09:25

দ্য ওয়াল ব্যুরো: কাজাখস্তানে ভেঙে পড়েছে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। একাধিক তত্ত্ব খাঁড়া করা হচ্ছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও ফুটেজ। বিমানে থাকা কোনও এক যাত্রীই সেই ভিডিও তুলেছিলেন। তবে শুধু আগের নয়, বিমান দুর্ঘটনার ঠিক পরে কী অবস্থা ছিল, সেটাও ওই ফুটেজে দেখা গেছে। 

যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যায়, প্রত্যেক সিটের ওপর হলদে অক্সিজেন মাস্ক ঝুলছে আর যাত্রীরা চিৎকার করে চলেছেন। এরই মধ্যে আবার সিট-বেল্ট পরার আলো জ্বলছে সিট গুলির ওপরে। কাউকে শোনা যাচ্ছে ভগবানের নাম নিতে। পাশাপাশি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে স্পষ্টত বোঝা যাচ্ছে তা বিমান ভেঙে পড়ার পরমুহূর্তের ছবি। কারণ তাতে যাত্রীরা এদিক-ওদিকে ছিটকে গেছেন, চিৎকার করছেন, কাঁদছেন। দেখে বোঝা যাচ্ছে, বিমানটি উল্টো হয়ে মাটিতে পড়েছে। যদিও কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

কেন এই দুর্ঘটনা ঘটেছে সেই প্রশ্ন উঠতেই প্রাথমিক ধারণা, কুয়াশার কারণে হয়তো পাইলট দিকভ্রষ্ট হয়েছিলেন। যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অনেকে এও মনে করেছেন পাখির ঝাঁকের সঙ্গে কোনওভাবে ধাক্কা লেগেছিল বিমানটির। তাতেই কোনও যান্ত্রিক ত্রুটি তৈরি হয়। এছাড়া বিমানের ইঞ্জিনেও কোনও সমস্যা থাকতে পারে যা এড়িয়ে যাওয়া হয়েছিল।  

এদিকে অনেকের সন্দেহ, ওই বিমানকে দূর থেকে ইউক্রেনের ড্রোন ভেবে তাতে মিসাইল ছুড়েছিল রাশিয়া। সেই কারণেই তা ভেঙে পড়ে। তবে রাশিয়ার তরফে জানানো হয়েছে, বিমান দুর্ঘটনার তদন্ত চলছে তাই আগে থেকে যেন কেউ কিছু কল্পনা না করে ফেলেন। কেউ কেউ এখনই বিষয়টি নিয়ে নানারকম দাবি করছেন, সেগুলি ঠিক নয়। 


```