Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জোড়া জরায়ুতে বড় হচ্ছে যমজ সন্তান, বিরল গর্ভাবস্থা ৫ কোটিতে ১ জনের হয়

শরীরে দুটি জরায়ু। দুই জরায়ুতেই বড় হচ্ছে ভ্রূণ। বিরলের মধ্যে বিরলতম ঘটনার সাক্ষী থাকলেন অ্যালাবামা হাসপাতালের ডাক্তাররা।

জোড়া জরায়ুতে বড় হচ্ছে যমজ সন্তান, বিরল গর্ভাবস্থা ৫ কোটিতে ১ জনের হয়

শেষ আপডেট: 15 November 2023 08:42

দ্য ওয়াল ব্যুরো: শরীরে দুটি জরায়ু। দুই জরায়ুতেই বড় হচ্ছে ভ্রূণ। বিরলের মধ্যে বিরলতম ঘটনার সাক্ষী থাকলেন অ্যালাবামা হাসপাতালের ডাক্তাররা। জোড়া জরায়ু নিয়ে যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন ৩২ বছরের কেলসি হ্যাচার।

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামার বাসিন্দা কেলসি হ্যাচার। স্বামী ক্যালেব ও তিন সন্তান নিয়ে তাঁর সুখের সংসার। গত বসন্তে ফের গর্ভবতী হন তিনি। এর পর চিকিৎসকের পরামর্শ মতো আল্ট্রাসোনোগ্রাফি করেন কেলসি। সেই রিপোর্টেই জানা যায়, তাঁর শরীরে একটি নয় জরায়ুর সংখ্যা দুই। আর দু'জায়গাতেই বড় হচ্ছে সন্তান।

ভারতীয় বংশোদ্ভূত শ্বেতা প্যাটেল জানিয়েছেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। ৫ কোটি মহিলার মধ্যে হয়ত একজনের এমন দেখা যায়। দু’টি জরায়ুর নিজস্ব ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউবও থাকে। এই জাতীয় গর্ভধারণের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি থাকে। সাধারণত দেখা যায় দুটি জরায়ু থাকলেও দুটিতেই গর্ভধারণ হয় না। কিন্তু কেলসির ক্ষেত্রে চমৎকার হয়েছে।

চিকিৎসার পরিভাষায় এমন শারীরিক অবস্থাকে বলে জরায়ু ডিডেলফিস (Uterus didelphys)। চিকিৎসকেরা বলেন, এটি বিরল শারীরিক অবস্থা যা খুব কম মহিলারই হয়। একইসঙ্গে দেহে তৈরি হয় দুটি যোনি। কিন্তু আপাতভাবে যা বাইরে থেকে দেখে বোঝাও যায় না। কারণ আসলে যোনির অভ্যন্তরে একটি বিভাজিকার মাধ্যমে দুটি আলাদা পথ তৈরি হয়। সেই পথ দুটি আলাদা আলাদা জরায়ুতে গিয়ে মেশে। ‘ইউটেরাস ডাইডেলফিস’ থাকলে সন্তান ধারণেও সমস্যা হতে পারে। মিসক্য়ারেজ বা গর্ভপাত হওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া পিরিয়ডের সমস্যা, কিডনির অসুখও হতে পারে। সময়ের আগেই সন্তানের জন্ম হতে পারে, প্রিম্যাচিওর বার্থের ঝুঁকি বাড়তে পারে।

ইউটেরাস ডাইডেলফিসের (uterus didelphys) সাধারণত কোনও উপসর্গ আগে থেকে বোঝা যায় না। তবে কিছু লক্ষণ দেখে সতর্ক হওয়া যেতে পারে--

দুই যোনিপথ থাকলে ঋতুস্রাবের সময় হেভি ব্লিডিং হতে পারে।

মাসে দু'বার করে ঋতুস্রাব হতে পারে।

পিরিয়ড সাইকেল ঠিক থাকবে না।

পিরিয়ডের সময় প্রচণ্ড ক্র্যাম্প হবে, স্যানিটারি ন্যাপকিন বা টেম্পন দিয়েও ব্লিডিং আটকানো যাবে না। অস্বাভাবিক রক্তপাত হবে।

সন্তান ধারণে সমস্যা হতে পারে, মিসক্য়ারেজের ঝুঁকি বাড়বে।


```