Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইভিএফে চুপিচুপি নিজের শুক্রাণু দিতেন ডাক্তার, শহরজুড়ে তাঁর ডজনখানেক ছেলেমেয়ে

এক দম্পতি আবিষ্কার করলেন তাঁদের সন্তানের মতো অন্তত ডজনখানেক ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে এলাকায়। ডিএনএ পরীক্ষা করাতেই চোখ কপালে উঠল দম্পতির।

আইভিএফে চুপিচুপি নিজের শুক্রাণু দিতেন ডাক্তার, শহরজুড়ে তাঁর ডজনখানেক ছেলেমেয়ে

শেষ আপডেট: 28 October 2023 17:04

দ্য ওয়াল ব্যুরো: ইনভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) ট্রিটমেন্টে পারদর্শী ছিলেন চিকিৎসক। তাঁর ক্লিনিকে বহু দম্পতির ভিড় ছিল। অনেক নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটিয়েছেন তিনি। যার যেমন পুরুষ পছন্দ সে গায়ের রঙ থেকে চোখের মণির রঙ, তেমন পুরুষেরই শুক্রাণু এনে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন ডাক্তার। তাঁই মহিলারাও ভিড় করতেন তাঁর আইভিএফ ক্লিনিকে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গন্ডগোলটা ধরা পড়ল কিছুদিন আগে। এক দম্পতি আবিষ্কার করলেন তাঁদের সন্তানের মতো অন্তত ডজনখানেক ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে এলাকায়। ডিএনএ পরীক্ষা করাতেই চোখ কপালে উঠল দম্পতির।

চুপিচুপি নিজের শুক্রাণুই দিতেন ডাক্তার। এত বছর ধরে যতগুলো আইভিএফ তিনি করেছেন তাতে বেশিরভাগই নাকি তাঁরই শুক্রাণু দিয়ে হয়েছে। ডোনারের নামে আলাদা টাকা নিয়ে গোপনে নিজের শুক্রাণুই দিতেন ডাক্তার। আর এমন করতে করতে একটা গোটা শহরজুড়ে এখন তাঁরই ডজনখানেক ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে।

ওয়াশিংটনে এই ঘটনা ঘটেছে। শ্যারন হায়েস নামে এক মহিলা ওই ডাক্তারের নামে মামলা ঠুকেছেন। তিনিও মা হওয়ার জন্য ডাক্তারের ক্লিনিকে এসেছিলেন। ফর্সা রঙ ও নীচ চোখের মণি আছে এমন ডোনার খুঁজেছিলেন তিনি। ডাক্তার তাঁকে আশ্বাস দিয়ে অতিরিক্ত টাকাও নিয়েছিলেন ডোনারের জন্য। তাঁর আইভিএফ সফল হয়েছিল। ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছিলেন শ্যারন।

মহিলা তাঁর অভিযোগে বলেছেন, মেডিক্যাল পড়ুয়াদের থেকে শুক্রাণু নেওয়া হয় বলে জানিয়েছিলেন ডাক্তার। পুরো বিষয়টি সামনে আসে কিছুদিন আগে। শ্যারনের মেয়ে ব্রায়ানা হায়েসের ডিএনএ পরীক্ষা হয়েছিল। সেই সময়ই তাঁর ‘বায়োলজিক্যাল’ বাবার পরিচয় সামনে আসে। ব্রায়ানা আবিষ্কার করেন ওই এলাকায় তাঁর অন্তত ১৬ জন ‘ভাইবোন’ রয়েছে। শহরের অনেকেই ওই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করিয়েছেন। কাজেই সেদিক তেকে ডাক্তারের কতজন ছেলেমেয়ে আছে তা ভেবেই চোখ কপালে ওঠে শ্যারনের। তিনি বলেছেন, “এটা একেবারেই নিয়ম বিরুদ্ধ কাজ। স্পার্ম ডোনেশনের নিয়ম আছে। ওই ডাক্তার বেআইনিভাবে নিজের শুক্রাণুই দান করে চলেছেন আর প্রতারণা করছেন। এভাবে অস্তিত্বের সঙ্কট তৈরি হবে।”


```