Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাবালক ছাত্রের সঙ্গে লাগাতার যৌনসঙ্গম, সন্তানের জন্ম! গ্রেফতার আমেরিকার শিক্ষিকা

পুলিশ জানতে পেরেছে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত লওরা ক্যারন নামের ওই শিক্ষিকার বাড়িতেই থাকত নাবালক ছাত্র।

নাবালক ছাত্রের সঙ্গে লাগাতার যৌনসঙ্গম, সন্তানের জন্ম! গ্রেফতার আমেরিকার শিক্ষিকা

গ্রেফতার শিক্ষিকা

শেষ আপডেট: 17 January 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: নিজের নাবালক ছাত্রের সঙ্গে বছরের পর বছর যৌনসঙ্গম। পরে সন্তানের জন্ম! অবশেষে একটি ফেসবুক পোস্টের জেরে গ্রেফতার হলেন শিক্ষিকা। আমেরিকার নিউইয়র্কে ঘটেছে এই ঘটনা। শিক্ষিকার বিরুদ্ধে অসঙ্গত যৌন সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। 

পুলিশ জানতে পেরেছে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত লওরা ক্যারন নামের ওই শিক্ষিকার বাড়িতেই থাকত নাবালক ছাত্র। তার পরিবারের সঙ্গে ক্যারনের সম্পর্ক ভাল থাকায় নাবালকের সঙ্গে তার বোনও ক্যারনের বাড়িতে মাঝেমধ্যে যেত। সপ্তাহের পর সপ্তাহ একসঙ্গে থাকত। এই সময়ই ক্যারন তাঁর নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়াত। 

স্থানীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নাবালক ছাত্র এবং তার ভাইকে এক সময়ে পড়াতেন ক্যারন। সেই সূত্র ধরেই নাবালকের পরিবারের সঙ্গে আলাপ তার। পরবর্তী সময়ে ওই চার বছরের মধ্যে তার সঙ্গে যৌন সম্পর্কে জড়ায় ক্যারন। ২০১৯ সালে তাদের বাচ্চার জন্ম হয়। সেই ঘটনার এত বছর পর একটি ফেসবুক পোস্টের জেরে গ্রেফতার হয়েছেন ওই শিক্ষিকা। 

কয়েক দিন আগে ক্যারন তার সন্তানের সঙ্গে ফেসবুকে একটি ছবি দেয়। সেটি দেখেন ওই নাবালকের বাবা, যার বয়স এখন ১৯-২০ বছর। ব্যক্তি ছবি দেখে বুঝতে পারেন ক্যারনের সন্তানের সঙ্গে তাঁর ছেলের মুখের মিল রয়েছে। বিষয়টিতে সন্দেহ হওয়ায় তিনি পুলিশে যান। এরপর ক্যারনকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে আসল ঘটনাটি প্রকাশ্যে আসে। 

ছেলেটির বোনও পুলিশকে জানিয়েছে, তাঁরা যখন ক্যারনের বাড়িতে থাকত তখন প্রায়দিনই সে ঘুম থেকে উঠে দেখত ভাই তাঁর ঘরে নেই, ক্যারনের ঘরে ঘুমোচ্ছে। তাঁর অভিযোগ, ভাই যখন ১১ বছরের ছিল তখন থেকেই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক ছিল ক্যারনের। পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ক্যারনকে গ্রেফতার করে। বাকি সবার বয়ান শুনে তারা নিশ্চিত কী অপরাধ করেছেন শিক্ষিকা। 


```