Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের হোয়াইট হাউস লড়াইয়ের দৌড়ে ট্রাম্প! গণনা শুরু হতেই অনেকটাই পিছিয়ে কমলা

তবে এখনই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ কমলা।

ফের হোয়াইট হাউস লড়াইয়ের দৌড়ে ট্রাম্প! গণনা শুরু হতেই অনেকটাই পিছিয়ে কমলা

ফাইল ছবি

শেষ আপডেট: 6 November 2024 10:45

দ্য ওয়াল ব্যুরো: জোরকদমে চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গণনা। সময় যত গড়াচ্ছে দেখা যাচ্ছে কমলা হ্যারিসকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ কমলা। তিনি জানিয়েছেন, সবে তো শুরু, আগে দেখুন কী হতে চলেছে। 

রাজনৈতিক মহলের মতে, প্রাথমিক প্রবণতা জারি থাকলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টই দখল করতে পারেন ‘সাদা বাড়ি’। তবে সবটাই এখন সময়ের উপর নির্ভর করছে। অন্যদিকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ট্রাম্পকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন ডেমোক্র্যাট নেত্রীও। প্রশ্ন উঠতে শুরু করেছে বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করতে চলেছেন ট্রাম্প? শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত ৫৪ শতাংশ ভোটগণনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কমলাকে পিছনে ফেলে দিয়েছেন রিপাবলিকান নেতা।

হোয়াইট হাউস দখলে পেতে গেলে ম্যাজিক ফিগার ২৭০ স্পর্শ করতে হবে জয়ী প্রার্থীকে। সে দিক থেকে কিছুটা এগিয়ে আছেন ট্রাম্প। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে ২১৪টি ইলেক্টোরাল কলেজ রয়েছে। অনেকটাই পিছনে রয়েছেন কমলা হ্যারিস। তাঁর সংগ্রহে মাত্র ১৭৮। দুই যুযুধানের কার ঝুলিতে 'দেশী' ভোট গেল তা জানা যাবে আগামী ১৩ ডিসেম্বর। ওই দিন ইলেক্টরেরা যখন সংশ্লিষ্ট প্রাদেশিক রাজধানীতে জড়ো হয়ে তাঁদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন।

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত ট্রাম্প যে ১৫ প্রদেশে এগিয়ে আছে তার মধ্যে ফ্লোরিডা, টেক্সাসের মতো প্রদেশগুলিতে জয়ী রিপাবলিকানরা। সেখানে কমলার ঝুলিতে রয়েছে নিউ ইয়র্ক, ইলিনয়েস-সহ বেশ কয়েকটি প্রদেশ। 

বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থীকেই এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু ফল বেরতেই দেখা গেল অন্য ছবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজ়োনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা এবার প্রেসিডেন্ট ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির পাশাপাশি ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনেও হয়েছে নির্বাচন। সেদিকেও নজর থাকবে সকলের।


```