Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইসিসের সেকেন্ড-ইন-কমান্ড নিহত ইরাকে, 'বেচারা মওত' বললেন ট্রাম্প

বর্তমানে আইসিসের দ্বিতীয় স্থানে থাকলেও কিছুদিনের মধ্যেই তাঁর সর্বোচ্চ কমান্ডার বা খলিফা হওয়ার কথা ছিল।

আইসিসের সেকেন্ড-ইন-কমান্ড নিহত ইরাকে, 'বেচারা মওত' বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আবু খাদিজা

শেষ আপডেট: 15 March 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া বা আইসিসের ইরাকি প্রধান আবদুল্লা মাকি মেসলেহ আল-রিফাই ওরফে আবু খাদিজাকে এক যৌথ অপারেশনে খতম করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই ঘোষণা করে বলেছেন, আইসিসের ইরাকের একনম্বর নেতা আবু খাদিজা সহ আরও বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাকে একটি যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে আইসিসের এই নেতা সকলের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে আমেরিকা, ইরাকি এবং কুর্দ বাহিনী চর মারফত খবরের ভিত্তিতে বিমান-ড্রোন হামলা চালায়। 

ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি এই অভিযানের সত্যতা স্বীকার করেছেন। আবু খাদিজাকে ইরাকের পক্ষে এবং বিশ্বের সামনে সবথেকে বিপজ্জনক জঙ্গিদের একজন বলে ব্যাখ্যা করেন। এক্স বার্তায় তিনি ইরাকি বাহিনী ও আমেরিকা নেতৃত্বাধীন জোট বাহিনীর কৌশলের তারিফ করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরাকের লাগাতার লড়াইয়ে আবু খাদিজাকে খতম করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

ট্রাম্প নিজেও এক বার্তায় জানান, আজ লুকিয়ে বেড়ানো ইরাকের আইসিস নেতাকে মেরে দেওয়া হয়েছে। আমাদের লড়াকু যোদ্ধারা খুঁজে বের করে তাঁকে খতম করেছে। ট্রাম্পের ওই পোস্টের পরই হোয়াইট হাউসের তরফে এয়ারস্ট্রাইকের ভিডিও পোস্ট করে। আবুর দুঃখজনক জীবনের অন্ত হয়ে গিয়েছে। তাঁর সঙ্গেই আইসিসের আরও কয়েকজন সদস্যকে মেরে দিয়েছে যৌথ বাহিনী।

আইসিসের সর্বোচ্চ সারির নেতাদের মধ্যে একজন হলেন আবু খাদিজা। সংগঠনে তাঁর প্রভাব বিরাট। তাঁর নেতৃত্বদানের ক্ষমতা ও কমান্ড কাঠামোর ভূমিকার জন্য তিনি আইসিসের প্রধান হওয়ার দাবিদার হয়ে উঠছিলেন। বর্তমানে আইসিসের দ্বিতীয় স্থানে থাকলেও কিছুদিনের মধ্যেই তাঁর সর্বোচ্চ কমান্ডার বা খলিফা হওয়ার কথা ছিল। সূত্রে জানা গিয়েছে, ইরাকের পশ্চিমাংশের আল আনবার প্রদেশে অভিযান চালানো হয়। উল্লেখ্য, শুক্রবার ওই অভিযানের সময়ই সিরিয়ার বিদেশমন্ত্রী ইরাক সফরে ছিলেন। 


```