Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

অবিরাম রকেট হামলায় ইজরায়েল যেন ধ্বংসস্তূপ! হামাসের নিন্দায় সরব ব্রিটেন-আমেরিকা

অবিরাম রকেট হামলায় ইজরায়েল যেন ধ্বংসস্তূপ! হামাসের নিন্দায় সরব ব্রিটেন-আমেরিকা

শেষ আপডেট: 8 October 2023 11:18

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকে ইজরায়েলে অবিরাম রকেট হামলা চালিয়েছে হামাস। ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন সংঘাত এখনও টাটকা। তারমধ্যেই ফের নতুন যুদ্ধের দামামা বেজে ওঠায় গোটা বিশ্বেই এর প্রভাব পড়তে চলেছে। ইজরায়েলের জাতীয় উদ্ধারকারী পরিষেবা জানিয়েছে, ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩০০ পেরিয়েছে। আহত আরও কয়েক হাজার। দেশটির একাধিক শহর রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে শুধু হাহাকার আর কান্নার শব্দ। যা প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব। তবে পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েলও।

এদিকে এই যুদ্ধের ঘটনায় প্যালেস্তানেই মদতপুষ্ট হামাসের কড়া নিন্দা করে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুই শক্তিধর দেশ। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “ইজরায়েলের একাধিক শহরে বৃষ্টির মতো রকেট হামলা চালানো হচ্ছে। এই দৃশ্য গোটা বিশ্বের কাছেই বিভীষিকাময়। ইজরায়েলের সেনা শুধু না, এই হামলার শিকার তো সাধারণ মানুষও। এমন যুদ্ধের কোনও যুক্তি নেই। অবিলম্বে বন্ধ হওয়া দরকার এই যুদ্ধ।”

ব্রিটেনের পিএম ঋষি সুনাকও এই ঘটনায় ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমরা এই নৃশংসতা, বর্বরতার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। যে কোনও পরিস্থিতিতে ইজরায়েলের পাশে আছি। হামাসের এই হামলা কাপুরুষোচিত এবং অবমাননাকর। আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছি।” সোশ্যাল মিডিয়ায় এই যুদ্ধ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ইজরায়েলের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।


```