Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরান আক্রমণ করবে ইজরায়েল, মার্কিন গোপন নথি ফাঁসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ অনিবার্য

মার্কিন এক গোপন নথিতে ইজরায়েলি ছকের তথ্য ফাঁস হয়ে গিয়েছে।

ইরান আক্রমণ করবে ইজরায়েল, মার্কিন গোপন নথি ফাঁসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ অনিবার্য

আমেরিকার সরকার একটি তদন্তের নির্দেশ দিয়েছে।

শেষ আপডেট: 21 October 2024 14:06

দ্য ওয়াল ব্যুরো: গাজা-প্যালেস্তাইন, লেবাননের পর হামাস-হিজবুল্লা জঙ্গিদের অর্থ-রসদ মদতদাতা ইরানে হামলা চালানোর ছক রয়েছে ইহুদি রাষ্ট্র ইজরায়েলের। ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধ প্রায় অনিবার্য রূপ নিতে পারে। মার্কিন এক গোপন নথিতে ইজরায়েলি ছকের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। ইরানের বুকে ইজরায়েল হানাদারি চালাতে পারে বলে ইহুদি সেনাবাহিনীর তলেতলে ব্যাপক প্রস্তুতির কথা ফাঁস হয়েছে একটি গোপন নথিতে। যদিও সেই নথির কোনও প্রামাণ্যতা না থাকা সত্ত্বেও আমেরিকার সরকার একটি তদন্তের নির্দেশ দিয়েছে।

এক মার্কিন আধিকারিক অবশ্য অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে এই গোপন নথির কথা স্বীকার করেছেন। এই নথির উৎস মার্কিন যুক্তরাষ্ট্রের জিওস্পেসিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি এবং জাতীয় নিরাপত্তা এজেন্সি। তাদের কাছে খবর হল, ইজরায়েলি সেনাবাহিনী গত ১ অক্টোবর ইরানের ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাব দিতে তৈরি।

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম মারফত এই গোপন নথি প্রকাশ্যে এসে গিয়েছে। পাঁচ দেশকে নিয়ে গঠিত ফাইভ আইজ জোটের (আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) গোয়েন্দা সূত্র নির্ভর তৈরি হয়েছে এই গোপন নথি। পরিচয় গোপন রেখে মার্কিন ওই আধিকারিক জানিয়েছেন, তাঁরা এই বিষয়টি প্রকাশ্যে আলোচনার এক্তিয়ারভুক্ত নন।

যাই হোক, এই গোপন নথি ফাঁস হওয়ার পর আমেরিকা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। কী করে এরকম গোপন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এল, তার উৎস অনুসন্ধানে নেমেছে জো বাইডেনের সরকার। গোয়েন্দা বা চর সংস্থাগুলির অন্দর থেকে এই তথ্য বেরিয়েছে নাকি বাইরে থেকে হ্যাক করে তা উদ্ধার করে আনা হয়েছে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। একইসঙ্গে সরকার অন্যান্য স্পর্শকাতর তথ্যও ফাঁস হয়েছে কিনা তাও খতিয়ে দেখা চলছে।

প্যালেস্তাইনের হামাস ও লেবাননের হিজবুল্লা গোষ্ঠীকে নিকেশ করতে উঠেপড়ে লাগা ইজরায়েলকে প্রথম থেকেই ধুয়ো দিয়ে চলেছে। মুখে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও আমেরিকা ও ইউরোপীয় খ্রিস্টান দেশগুলি ইজরায়েলকে অনবরত সাহায্য করে চলেছে। ইজরায়েলকে বেশ কয়েকবার বড় যুদ্ধের কথা সতর্ক করে দিয়ে অবিলম্বে অস্ত্র সংবরণের বার্তাও দিয়েছে আমেরিকা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, ১৫ এবং ১৬ অক্টোবর তারিখের এই নথিতে ইজরায়েলি বাহিনীর একেবারে ভিতরে ভিতরে যুদ্ধ প্রস্তুতির বিস্তারিত বিবরণ রয়েছে। কীভাবে তার ইরানে হামলা চালাবে তার পূর্ণাঙ্গ তথ্য রয়েছে। যেমন- ইরানে হামলা চালাতে গত ৮ অক্টোবর থেকে অনেক ক্ষেপণাস্ত্র ও রকেটকে হানাদারির জন্য প্রস্তুত করছে ইজরায়েল বিমান বাহিনী। ইয়েমেনে হুতি জঙ্গিদের ঘাঁটিতে এ ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছিল। গোপনে ড্রোন হামলা চালানোরও কৌশল নিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। রামাত ডেভিড এবং ব়্যামোন বিমানঘাঁটিতে জোর তোড়জোড় তারই অঙ্গ।


```