
দোষী সাব্যস্ত দুজন - ফাইল ছবি
শেষ আপডেট: 24 December 2024 11:29
দ্য ওয়াল ব্যুরো: উইলিয়াম আর জ্যাকারি সারাজীবনেও আর খোলা আকাশের নীচে শ্বাস নিতে পারবেন না। কারণ যতদিন তাঁরা বাঁচবেন, তাঁদের কাটাতে হবে জেলে। আমেরিকার আদালত তাঁদের দুজনকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছে। দত্তক নেওয়া দুই সন্তানকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। ২০২২ সালে গ্রেফতার হন তাঁরা।
সমকামী দম্পতির এই কাণ্ডে হইচই পড়ে গেছিল মার্কিন মুলুকে। জর্জিয়ার বাসিন্দা উইলিয়াম এবং জ্যাকারির এই কাণ্ড সামনে আসতেই পুলিশ তাঁদের গ্রেফতার করে। এতদিন মামলা চলার পর অবশেষে রায়দান হল। জানা গেছে, কয়েক বছর আগে তাঁরা যে দুজনকে দত্তক নিয়েছিলেন তাদের বর্তমানে বয়স ১২ এবং ১০। অভিযোগ, এদেরকেই দিনের পর দিন ধর্ষণ করে গেছেন তাঁরা!
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছিল, প্রায় প্রতিদিন ওই দত্তক নেওয়া দুই সন্তানের যৌনকর্মে লিপ্ত হতে বাধ্য করতেন উইলিয়াম এবং জ্যাকারি। তাছাড়াও নানা রকমভাবে অত্যাচার করা হত তাঁদের ওপর। একজন ব্যাঙ্কে এবং অন্যজন সরকারি চাকরি করতেন। টাকার কোনও অভাব ছিল না। তা সত্ত্বেও এই ধরনের কাজ করে এখন দুজনকে আজীবন কাটাতে হবে জেলের কুঠুরির মধ্যে।
দুই সন্তানদের ওপর অত্যাচারের কথা নিজেদের বন্ধুমহলেও গর্ব করে বলতেন জ্যাকারি এবং উইলিয়াম। তদন্ত শুরু হওয়ার পর তাঁদের কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে পুলিশ। দুজনের এক বন্ধু পুলিশকে জানিয়েছেন, যৌনকর্ম লিপ্ত থাকা অবস্থায় একাধিক ছবি তুলে তাঁদের একটি গ্রুপেও পাঠাতেন তাঁরা। কবে কার সঙ্গে যৌনসঙ্গম করবেন, সেটাও নাকি বলতেন মাঝে মাঝে জ্যাকারি আর উইলিয়াম।
এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের ওই দুই দত্তক নেওয়া সন্তানদের ভাড়া দিয়েও নাকি টাকা রোজগার করেছেন তাঁরা, এমনও অভিযোগ উঠে এসেছিল। মূলত চাইল্ড-পর্নগ্রাফি চালানোর জন্যই এই কাজ করতেন তাঁরা, এমনটা জেনেছে পুলিশ। এমনকী নিজেদের সন্তানদের সঙ্গেও এই ধরনের ভিডিও বানাতেন তাঁরা।