Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়েমেনে হুথিদের ঘরে নতুন করে হানা আমেরিকার! ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই আরেক বিপদ সংকেত

মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন অবশ্য এখনও সরকারিভাবে এই হামলার কথা ঘোষণা করেনি। তবে বৃহস্পতিবার থেকে ইয়েমেনের হুথি ডেরাগুলিতে একের পর এক ড্রোন হামলা হচ্ছে।

ইয়েমেনে হুথিদের ঘরে নতুন করে হানা আমেরিকার! ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই আরেক বিপদ সংকেত

শেষ আপডেট: 13 January 2024 14:09

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যেই পশ্চিম এশিয়ায় সংঘাত আরও বাড়ল। গত বছরের শেষ থেকে লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ফলে ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য। শুক্রবার ভোর থেকে ইয়েমেনে এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সঙ্গে আক্রমণ শানিয়েছে ব্রিটেনও। 

লোহিত সাগরে মার্কিন বাণিজ্যতরী লক্ষ্য করে ইরানের মদতপুষ্ট হুথি হামলার পরই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক সূত্রের দাবি, লোহিত সাগরে হওয়া হামলা রুখতে রাডার ধ্বংস করে দেওয়াই মূল লক্ষ্য ওয়াশিংটনের। অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানায় আমেরিকা ও ব্রিটেন হামলা চালাতে চাইছে বলে দাবি করেছে স্থানীয় টিভি চ্যানেল আল-মাসিরা। 

মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন অবশ্য এখনও সরকারিভাবে এই হামলার কথা ঘোষণা করেনি। তবে বৃহস্পতিবার থেকে ইয়েমেনের হুথি ডেরাগুলিতে একের পর এক ড্রোন হামলা হচ্ছে। ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী আল হুদাইদাহে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ হচ্ছে বলে খবর।

শুক্রবার বাইডেন জানিয়েছিলেন, মার্কিন নাগরিকদের সুরক্ষার স্বার্থে সরাসরি পদক্ষেপ করা হবে। তাঁর নির্দেশেই যে মার্কিন সেনার সঙ্গে একজোট হয়ে ব্রিটেন হামলা চালিয়েছে তা স্পষ্ট জানান বাইডেন। তাদের সমর্থনে রয়েছে অস্ট্রেলিয়া, বাহরেইন, কানাডা ও নেদারল্যান্ডস। সব মিলিয়ে লোহিত সাগরে কী যুদ্ধের ডঙ্কা বাজছে? আশঙ্কা তৈরি হয়েছে। 

এদিকে এহেন পরিস্থিতিতে ইরান সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শংকর। সূত্রের খবর, ইয়েমেনের উপর আমেরিকা-ব্রিটেনের হামলার পরে মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলার পরেই ইরানের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি। তাই বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে জয়শংকরের ইরান সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিকরা।


```