Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ানমারে মৃত ১০ হাজার ছাড়াতে পারে, ৩৩৪টি পরমাণু বোমার শক্তি ছিল ভূমিকম্পের: রিপোর্ট

প্রায় কয়েক মাস ধরে আফটার শক চলতেই থাকবে এই এলাকায়।

মায়ানমারে মৃত ১০ হাজার ছাড়াতে পারে, ৩৩৪টি পরমাণু বোমার শক্তি ছিল ভূমিকম্পের: রিপোর্ট

যত সময় গড়াচ্ছে, ততই জীবিত কারও থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

শেষ আপডেট: 31 March 2025 11:18

দ্য ওয়াল ব্যুরো: মায়ানমার-থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের তলা থেকে আরও মৃতদেহ উদ্ধার করে আনা হচ্ছে। যত সময় গড়াচ্ছে, ততই জীবিত কারও থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। সরকারি মুখপাত্র সোমবার জানান, আরও ৩০০ জন নিখোঁজ আছেন। কিন্তু, সঠিক সংখ্যা এখনও সরকার জানে না।

এদিন সকালে মুসলিমরা মান্দালয়ের একটি ভেঙে পড়া মসজিদের সামনে জড়ো হয়ে ইদের নমাজ পাঠ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূবিজ্ঞান সর্বেক্ষণের অনুমান, ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ভূবিজ্ঞানীদের মতে, শুক্রবার ৭.৭ রিখটার স্কেলের যে ভূমিকম্প মায়ানমারের মান্দালয়ের কাছে হয়েছে, তা ৩৩৪টি পরমাণু বোমার ক্ষমতার সমান।

সংবাদমাধ্যম সিএনএনকে এক ভূবিজ্ঞানী জানিয়েছেন, যে তীব্রতায় কম্পন হয়েছে তা ৩৩৪টি পরমাণু বোমার ক্ষমতার সমান। তাঁর মতে, সবথেকে খারাপ অবস্থা এখনও আসেনি। আগামিদিনে তাও হতে পারে। কারণ মায়ানমারের ভূগর্ভে ইন্ডিয়ান টেকনোটিক প্লেট এখনও ইউরেশিয়ান প্লেটের সঙ্গে অনবরত ঘষা খেয়ে চলেছে। ফলে প্রায় কয়েক মাস ধরে আফটার শক চলতেই থাকবে এই এলাকায়।

মার্কিন ভূবিজ্ঞান সর্বেক্ষণের রেকর্ড অনুযায়ী ১৯১২ সালের পর এতবড় বিধ্বংসী ভূকম্পন হয়েছে মায়ানমারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ জেমস জ্যাকসনের মতে, ভূগর্ভে বিরাট ফাটলের ফলে প্রায় ১ মিনিট ধরে থরথর করে কেঁপেছে গোটা অঞ্চল। একটি কাগজকে যদি সেকেন্ডপ্রতি ২ কিমি গতিতে ছেঁড়া যায়, তাহলে যা হবে তাই ঘটেছে মায়ানমারের মাটির নীচে।


```