Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

মাল্যকে দেউলিয়া ঘোষণা ব্রিটিশ আদালতের, এবার সম্পত্তি বাজেয়াপ্ত হবে

দ্য ওয়াল ব্যুরো: বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেনের আদালত। ভারত ছেড়ে পালিয়ে যাওয়া শিল্পপতি মাল্যের আর্থিক বিপর্যয়ে ডুবে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের বিপুল দেনা যাতে পরিশোধ হয়, সেজন্য দুনিয়াজুড়ে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রয়াসে

মাল্যকে দেউলিয়া ঘোষণা ব্রিটিশ আদালতের, এবার সম্পত্তি বাজেয়াপ্ত হবে

শেষ আপডেট: 26 July 2021 17:28

দ্য ওয়াল ব্যুরো: বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেনের আদালত। ভারত ছেড়ে পালিয়ে যাওয়া শিল্পপতি মাল্যের আর্থিক বিপর্যয়ে ডুবে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের বিপুল দেনা যাতে পরিশোধ হয়, সেজন্য দুনিয়াজুড়ে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রয়াসে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেতৃত্বে ১৩টি ভারতীয় ব্যাঙ্কের জোট এর ফলে বড় জয় পেল। কিংফিশারের জন্য মঞ্জুর হওয়া ৯ হাজার কোটি টাকার ঋণ ইচ্ছে করে শোধ করেননি, মাল্যের বিরুদ্ধে অভিযোগ  ব্যাঙ্কগুলির।  লন্ডনে ব্রিটিশ হাইকোর্টে মাল্য দেউলিয়া ঘোষিত হওয়ার ফলে এবার তার সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হবে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করছেন তিনি। মাল্যের বিরুদ্ধে ৯০০০ কোটি টাকার ব্যাঙ্কঋণ ফাঁকি দেওয়ার অভিযোগের তদন্ত  করছে সিবিআই ও ইডি। তাঁকে যাতে আটক করা হয়, সেজন্য ব্যাঙ্কগুলি সুপ্রিম কোর্টে যেতেই দেশ ছেড়ে বেরিয়ে যান ৬৮ বছরের মাল্য। তারপর থেকে তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে  ব্রিটেন থেকে দেশে ফেরাতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। ব্রিটেনে আপাততঃ সেই মামলায় তিনি জামিনে রয়েছেন। এদিকে মাল্যকে ভারতের হাতে পাওয়ার ব্যাপারে বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁর প্রত্যর্পণের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত করেছে। জালিয়াতি ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগের মুখোমুখি হতে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে ভরসা, প্রতিশ্রুতি দিয়েছে তারা। ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গায়ত্রী ইসার কুমারও জানিয়েছেন, মাল্যের ভারতে প্রত্যর্পণ একেবারে সুনিশ্চিত। শুধু আইনি প্রক্রিয়াই বাকি। এই প্রেক্ষাপটেই মাল্যকে দেউলিয়া বলে জানিয়ে দিল ব্রিটিশ আদালত। হাইকোর্টের চ্যান্সেরি ডিভিশনের ভার্চুয়াল শুনানিতে চিফ ইনসলভেন্সিস অ্যান্ড কোম্পানির কোর্টের বিচারক মাইকেল ব্রিগস বলেন, আমি মাল্যকে দেউলিয়া ঘোষণা করলাম। ভারতীয় ব্যাঙ্কগুলির জোট তাদের পক্ষে যাতে দেউলিয়া ঘোষণার আদেশ বেরয়, সেজন্য সওয়াল করে।  পাল্টা মাল্যের কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে দেনার বিষয়টি বিতর্কিত বলে সওয়াল করেন, বলেন, ভারতে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে,  ফলে ব্রিটেনের আদালতে তাঁরে  দেউলিয়া ঘোষণার রায় বেরতে পারে না।    

```