Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শাহাজাদি ছাড়াও আমিরশাহিতে আরও ২ ভারতীয়ের ফাঁসি! দু'জনেই কেরলের বাসিন্দা, কী অপরাধ তাঁদের?

সংযুক্ত আরব আমিরশাহির এক নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হন রিনাশ। আর মুরলীধরন দোষী সাব্যস্ত হন এক ভারতীয়কে খুনের মামলায়। দু'জনকেই মৃত্যুদণ্ড দেয় ওই দেশের উচ্চ আদালত।

শাহাজাদি ছাড়াও আমিরশাহিতে আরও ২ ভারতীয়ের ফাঁসি! দু'জনেই কেরলের বাসিন্দা, কী অপরাধ তাঁদের?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 March 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: গত মাস, অর্থাৎ ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তরুণী শাহজাদিকে ফাঁসিতে (Execution) ঝোলানো হয়েছিল। সে চার মাসের শিশুর মৃত্যুতে খুনের (Murder) মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। এবার আরও দুই ভারতীয় নাগরিকের ফাঁসি হল ওদেশে। মৃতদের নাম মুহাম্মদ রিনাশ অরঙ্গিলত্তু ও মুরলীধরন পেরামতত্তু ভেলাপ্পিল। দু'জনেই কেরলের (Kerala) বাসিন্দা।

দুই ভারতীয়কেই দু'টি আলাদা আলাদা খুনের মামলায় দোষী সাব্যস্ত করে সংযুক্ত আরব আমিরশাহির আদালত। গত ২৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের শাহজাদি খানের ফাঁসির খবরের সঙ্গে কেরলের এই দুই নাগরিকেরর ফাঁসির কথাও ভারতীয় দূতাবাসকে জানিয়েছিল ওদেশের সরকার। বৃহস্পতিবার সে কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেয় বিদেশমন্ত্রক। 

সংযুক্ত আরব আমিরশাহির এক নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হন রিনাশ। আর মুরলীধরন দোষী সাব্যস্ত হন এক ভারতীয়কে খুনের মামলায়। দু'জনকেই মৃত্যুদণ্ড দেয় ওই দেশের উচ্চ আদালত।

সংযুক্ত আরব আমিরশাহির শীর্ষ আদালতও মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে। গত ২৮ ফেব্রুয়ারি ওই দেশের প্রশাসন ভারতীয় দূতাবাসকে জানায়, দু'জনের ফাঁসি হয়ে গিয়েছে। কেরলের ওই দুই ব্যক্তির ফাঁসির কথা ইতিমধ্যে তাঁদের পরিবারকে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

কেন্দ্র জানিয়েছে, দোষীদের সব রকম আইনি সহায়তা দিয়েছে দূতাবাস। সংযুক্ত আরব আমিরশাহির কাছে তাঁদের প্রাণভিক্ষার আর্জিতেও আইনি সহায়তা করেছিল ভারতের দূতাবাস।

কেরলের ওই দুই ব্যক্তির ফাঁসির কথা ইতিমধ্যে তাঁদের পরিবারকে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসও তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

 


```