Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভূমিকম্পে থরথর করে কাঁপল ফিলিপিন্স, রাতেই আসতে পারে সুনামি, সতর্কতা জাপানেও

জাপানের বিভিন্ন এলকায় সমুদ্রের জল ফুঁসে উঠতে পারে বলে জানা গেছে। জারি হয়েছে সুনামির সতর্কতা।

ভূমিকম্পে থরথর করে কাঁপল ফিলিপিন্স, রাতেই আসতে পারে সুনামি, সতর্কতা জাপানেও

শেষ আপডেট: 2 December 2023 22:29

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্প কাঁপল ফিলিপিন্স। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ওই কম্পনে কেঁপে ওঠে মিন্দানাওয়ে-সহ ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চল। ইউরোপিয়ন মেডিটরনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের মতে কম্পনের উৎস ছিল সমুদ্রের নীচে ৬৩ কিলোমিটার গভীরে। প্রবল ওই কম্পনের ফলে ফিলিপিন্স ও জাপানের বিভিন্ন এলকায় সমুদ্রের জল ফুঁসে উঠতে পারে বলে জানা গেছে। জারি হয়েছে সুনামির সতর্কতা।

এমনিতেই ফিলিপিন্স অত্যন্ত ভূকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে। গত মাসেই রিখটার স্কেলে ৬.৭ মাত্রার কম্পনে দক্ষিণ ফিলিপিন্সে আট জনের মৃত্যু হয়েছিল। অনেক বাড়িঘর ভেঙে পড়েছিল। এ বারের কম্পনে ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। 

জাপানের সংবাদমাধ্যম এনএইচে-র মতে সুমামিতে সমুদ্রের ঢেউয়ের আকার কয়েক মিটার উঁচু হতে পারে। সুনামি আঘাত হানতে পারে জাপানের সময় অনুযায়ী রাত দেড়টা নাগাদ। ফিলিপিন্স ও জাপানের মতো দেশে ভূমিকম্প আকছার ঘটনা। প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের উপরে থাকার কারণে এই এলাকাটি ভূমিকম্পপ্রবণ। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের মতে দুনিয়ার সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা।  ২০১১-র সুনামিতে প্রায় ১৯ হাজার লোক মারা যান। নিখোঁজও হন বহু। তার ফলে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় উপকূল অঞ্চলে। এবারও ফের সুনামির সতর্কতা জারি হয়েছে জাপানে।


```