Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌন কেলেঙ্কারি: প্রেসিডেন্ট পদে বসার ১০ দিন আগে আদালতে হাজিরা দিতে হবে ট্রাম্পকে

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বে এমন নজির বিরল। ১০ তারিখ মামলার সাজা ঘোষণা করার কথা আদালতের।

যৌন কেলেঙ্কারি: প্রেসিডেন্ট পদে বসার ১০ দিন আগে আদালতে হাজিরা দিতে হবে ট্রাম্পকে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 4 January 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: ২০ জানুয়ারি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার কথা। তার দশ দিন আগে ম্যানহাটনের একটি আদালতে হাজিরা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। 

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বে এমন নজির বিরল। ১০ তারিখ মামলার সাজা ঘোষণা করার কথা আদালতের। দোষী সাব্যস্ত ট্রাম্পের কারাবাসের সাজা হলে মার্কিন প্রেসিডেন্ট পদে তাঁর দ্বিতীয়বার বসা নিয়ে অনিশ্চিতা তৈরি হবে। যদিও ট্রাম্পের আইনজীবীরা মনে করছেন, কারাবাসের সাজা হওয়ার কোনও সম্ভাবনা নেই।  ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিচ্ছেন। 

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিচার চলছে ম্যানহাটনের আদালতে। যৌন কেলেঙ্কারির ঘটনা চাপা দিতে ট্রাম্প ওই পর্ন তারকাকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয় মামলায়।

নিউ ইয়র্কের আদালতের বিচারপতি জুয়ান মার্চানও আভাস দিয়েছেন, ট্রাম্পের জেল হওয়ার সম্ভাবনা নেই।


```