Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারতকে নিয়ে সুর নরম ট্রাম্পের! মোদীর সঙ্গে আলোচনায় আগ্রহী, বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী আমেরিকা

ট্রাম্প তাঁর পোস্টে মোদীকে 'খুব ভাল বন্ধু' সম্বোধন করে লেখেন, 'দুই দেশের সম্পর্ক দৃঢ় এবং কোনও বড় বাধা ছাড়াই একটি সফল সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।'

ভারতকে নিয়ে সুর নরম ট্রাম্পের! মোদীর সঙ্গে আলোচনায় আগ্রহী, বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী আমেরিকা

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 September 2025 08:39

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি শুল্কনীতি নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেও এবার সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে এবং অচিরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন।

ট্রাম্প তাঁর পোস্টে মোদীকে 'খুব ভাল বন্ধু' সম্বোধন করে লেখেন, 'দুই দেশের সম্পর্ক দৃঢ় এবং কোনও বড় বাধা ছাড়াই একটি সফল সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।'

কয়েকদিন আগেই রাশিয়ার কাছ থেকে তেল আমদানি (Russian Oil Import) করার জন্য ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। এরপর প্রধানমন্ত্রী মোদী চিন সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিঙের সঙ্গে বৈঠক করেন। সেই প্রেক্ষিতে ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, 'আমরা ভারত ও রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছি।' যদিও কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সুর পাল্টে জানান, 'ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক 'বিশেষ' এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্ব অটুট থাকবে।'

উল্লেখ্য, অতীতে ট্রাম্প প্রশাসনের একাধিক বাণিজ্যিক সিদ্ধান্তকে আমেরিকার আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। পরে তিনি চুক্তিবদ্ধ দেশগুলির জন্য কিছু পণ্যে শুল্কছাড় ঘোষণা করেন। এবার ভারতের ক্ষেত্রেও তাঁর মনোভাব নরম হওয়ার ফলে দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী এর আগে ট্রাম্পের ইতিবাচক বার্তার প্রতিক্রিয়ায় এক্স-এ লিখেছিলেন, 'ভারত-আমেরিকা সম্পর্ক ভবিষ্যতমুখী এবং এটি একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ট্রাম্পের সৌহার্দ্যের বার্তাকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান এবং তা সম্পূর্ণভাবে প্রতিদানও দেন।'

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, 'প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের (Donald Trump) ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভালো। তবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এখন সবচেয়ে জরুরি বিষয় হল, দুই দেশ পরস্পরের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।' এই প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, 'এ মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়, তবে এটুকুই বলতে চাই।'


```