Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমরা তোমাদের ফিরিয়ে আনছি!' সুনীতাকে বার্তা ট্রাম্পের, মজাও করলেন একমাথা ঝাঁকড়া চুল নিয়ে

ট্রাম্প বলেন, 'বাইডেন ওদের ফেলে রেখে দিয়েছে।' তিনি আরও দাবি করেন, ইলন মাস্কের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং স্পেসএক্স ইতিমধ্যেই দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে।

'আমরা তোমাদের ফিরিয়ে আনছি!' সুনীতাকে বার্তা ট্রাম্পের, মজাও করলেন একমাথা ঝাঁকড়া চুল নিয়ে

সুনীতা উইলিয়ামস।

শেষ আপডেট: 7 March 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: ন'মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) আটকে থাকা ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর সঙ্গী বুচ উইলমোরকে নিয়ে এই প্রথম মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, 'আমরা তোমাদের ফিরিয়ে আনছি।' সেই সঙ্গে সুনীতার একমাথা ঝাঁকড়া চুল নিয়েও মজা করেন ট্রাম্প। মহাকাশে মাধ্যকর্ষণ না থাকার কারণে চুলগুলি প্রায়ই উপর দিকে উঠে থাকে। সুনীতার সেই ছবি বারবারই দেখা গেছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, 'বাইডেন ওদের ফেলে রেখে দিয়েছে।' তিনি আরও দাবি করেন, ইলন মাস্কের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং স্পেসএক্স ইতিমধ্যেই দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে।

ট্রাম্প বলেন, 'আমি ইলনকে বলেছিলাম, তুমি কি ওদের ফিরিয়ে আনতে পারবে? ও বলল, পারবে, এখনই একটা স্পেসশিপ তৈরি করছে। সেই মতো, দু'সপ্তাহের মধ্যেই ওদের ফিরিয়ে আনা হবে।' সঙ্গে উইলিয়ামসের চুল নিয়েও মন্তব্য করেন তিনি, 'আমি দেখলাম, ওঁর বেশ চমৎকার চুল! এই চুল নিয়ে কোনও ছেলেখেলা নয় কিন্তু!'

২০২৪ সালের জুন মাসে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে চড়ে মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন উইলিয়ামস ও উইলমোর। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তাঁদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। হিলিয়াম লিক ও থ্রাস্টার ম্যালফাংশন হওয়ায় স্টারলাইনারটি নিরাপদ ছিল না। ফলে তাঁদের সেখানে থাকতে হয়।

এদিকে, ইলন মাস্কও বাইডেন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি জানান, 'আমরা ছ'মাস আগেই স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল পাঠিয়ে ওঁদের ফিরিয়ে আনতে পারতাম, কিন্তু বাইডেন প্রশাসন অনুমতি দেয়নি।'

এই দীর্ঘ সময়ে সুনীতা উইলিয়ামস নারীদের মধ্যে সর্বাধিক স্পেসওয়াকিং সময়ের রেকর্ড গড়েছেন। জানুয়ারিতে উইলমোরের সঙ্গে একটি মহাকাশ অভিযানে গিয়ে ৬২ ঘণ্টা ৬ মিনিটের স্পেসওয়াক সম্পন্ন করেন তিনি।

তবে এই প্রথম নয়। সেই ২০১২ সালে সুনীতা প্রথম মহাকাশে ট্রায়াথলন সম্পন্ন করেন। তিনি মহাকাশে ভাসমান অবস্থায় ওজন তোলার মেশিন দিয়ে সাঁতার অনুকরণ করেন এবং ট্রেডমিলে দৌড়ন।

তবে ট্রাম্পের কথা শুনে প্রশ্ন উঠেছে, মহাকাশ থেকে ফিরিয়ে আনতে কি ট্রাম্প নিজেই যাবেন? এই প্রসঙ্গে মজার ছলে ট্রাম্প বলেন, 'আমাকে কি ওদের আনতে সেই স্পেসশিপে যাওয়া উচিত?' এই কথা শুনে ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

এখন দেখার, ইলন মাস্ক ও স্পেসএক্সের সাহায্যে কবে নাগাদ সুনীতা উইলিয়ামস ও উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরতে পারেন।


```