Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানে শাসকবদল চান না ট্রাম্প, যুদ্ধবিরতির পর কি তাহলে সুর নরম মার্কিন প্রেসিডেন্টের?

ইরানের বিরুদ্ধে শাসক পরিবর্তনের ডাক দেওয়ার কয়েক দিনের মাথায় ট্রাম্প জানালেন, তিনি এখন আর তা চান না।

ইরানে শাসকবদল চান না ট্রাম্প, যুদ্ধবিরতির পর কি তাহলে সুর নরম মার্কিন প্রেসিডেন্টের?

শেষ আপডেট: 24 June 2025 22:44

দ্য ওয়াল ব্যুরো: আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে শাসক পরিবর্তনের (regime change) ডাক দেওয়ার কয়েক দিনের মাথায় ট্রাম্প জানালেন, তিনি এখন আর তা চান না।

মঙ্গলবার নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনের উদ্দেশে রওনা হওয়ার পথে প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন,’ আমি এখন আর রেজিম চেঞ্জ চাই না। আমি চাই, পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব শান্ত হোক।’ তিনি আরও যোগ করেন, ‘রেজিম চেঞ্জ মানেই বিশৃঙ্খলা। আর আমরা আরও একটা বিশৃঙ্খলা চাই না।’

এই মন্তব্য ট্রাম্পের আগের অবস্থানের সঙ্গে একেবারে বিপরীত। রবিবারই তিনি ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ‘‘Regime Change’ শব্দটা বলাটা রাজনৈতিকভাবে ঠিক নয় হয়তো। কিন্তু যদি বর্তমান ইরান সরকার ‘Make Iran Great Again’ না করতে পারে, তাহলে রেজিম চেঞ্জ কেন নয়?’

এমন মন্তব্যের পর মিত্র দেশগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, কারণ মার্কিন প্রশাসনের অন্য শীর্ষ কর্মকর্তারা জানিয়ে দিয়েছিলেন — ইরানের উপর সাম্প্রতিক আমেরিকা-ইজরায়েল যৌথ বিমান হামলার লক্ষ্য ছিল শুধু পারমাণবিক পরিকাঠামো ধ্বংস, সরকার বদল নয়।

হোয়াইট হাউস-এ ক্ষতি সামাল দেওয়ার চেষ্টায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘এই মিশন কোনওভাবেই রেজিম চেঞ্জ সংক্রান্ত নয়।’ সহমত প্রকাশ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-ও। হোয়াইট হাউস পরে আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ইরানের সরকার পরিবর্তন করা আমেরিকার লক্ষ্য নয়, এটা ইরানের জনগণের বিষয়।

তীব্র সংঘর্ষের প্রায় দুই সপ্তাহ পর ট্রাম্প নিজেই দাবি করেছিলেন — ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি এখন কার্যকর। তবে এই দাবি সত্ত্বেও, তেহরানে বিস্ফোরণের খবর আসে, যা ইজরায়েলি বিমান হামলার ফল বলে জানা যায়।

ইজরায়েল জানায়, ইরানের ছোড়া মিসাইলের বদলা হিসেবেই এই হামলা। যদিও তেহরান মিসাইল ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে।

নেটো সম্মেলনের আগে সাংবাদিকদের প্রশ্নে খানিক ক্ষুব্ধ ট্রাম্প। যুদ্ধবিরতি ভঙ্গ করার জন্য তিনি ইজরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন আমাকেই ইজরায়েলকে ঠান্ডা করতে হবে। ইরান আর ইসরায়েল এতদিন ধরে লড়ছে, যে ওরা নিজেরাও জানে না ওরা কী করছে।’


```