Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কমলা-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে রিপাবলিকানরাই

সেনেটের অর্থাৎ দুই কক্ষবিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের দখল পেয়েছে রিপাবলিকানরা।

কমলা-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে রিপাবলিকানরাই

এই মুহূর্তের গতিপ্রকৃতি অনুযায়ী কমলার দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্পের দলের। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 6 November 2024 12:23

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের প্রবণতায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের তুলনায় এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের থেকে এখনও বেশ কিছুটা পিছিয়ে আছেন। এই মুহূর্তের গতিপ্রকৃতি অনুযায়ী কমলার দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্পের দলের। ভারতীয় সময় দুপুর সওয়া ১২টা পর্যন্ত হ্যারিসের পাল্লায় ২১৩ এবং ট্রাম্পের মুঠোয় যেতে চলেছে ২৪৭টি আসন।

মার্কিন প্রেসিডেন্ট পদে বসার জন্য মোট ৫৩৮টির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ২৭০টিতে জিততে হবে কোনও প্রার্থীকে। এখনও পর্যন্ত ৪৬১টির ভোট প্রবণতা জানা গিয়েছে। কঠিন লড়াইয়ে মুখোমুখি সাতটি প্রদেশের মধ্যে ট্রাম্প এখনও ৬টিতে এগিয়ে রয়েছেন।

ভোটের জয়-পরাজয় সম্পর্কে ট্রাম্প বলেছেন, যদি পরিচ্ছন্ন ভোট হয়ে থাকে তাহলে তিনি পরাজয় মেনে নিতে রাজি আছেন। তবে ইভিএমের কারচুপি নিয়ে শাসক ডেমোক্র্যাটদের বিঁধে রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অবশ্য জেতার বিষয়ে অত্যন্ত নিশ্চিত। তাঁর দাবি, হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য তিনিই ফিরছেন। 

ইতিমধ্যেই সেনেটের অর্থাৎ দুই কক্ষবিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের দখল পেয়েছে রিপাবলিকানরা। যার ফলে আগামী বছর মার্কিন কংগ্রেসের একটি কক্ষে নিয়ন্ত্রণে থাকবে ট্রাম্পের দলের। হাউস অফ কমন্স অথবা নিম্নকক্ষ জনপ্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮। সেখানে ট্রাম্পের দল এগিয়ে রয়েছে ১৮৬টিতে এবং ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে ১৬০টিতে।


```