Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'লজ্জা', 'লজ্জা!' বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহারসামগ্রী বেচে দিয়েছেন ইমরান?

দ্য ওয়াল ব্যুরো: ইমরান খানের (imran khan) বিরুদ্ধে অন্য নানা দেশের রাষ্ট্রপ্রধানদের (head of states) থেকে পাওয়া  উপহারসামগ্রী (gifts) বেচে দেওয়ার (sell off) অভিযোগ উঠল। বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ

'লজ্জা', 'লজ্জা!' বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহারসামগ্রী বেচে দিয়েছেন ইমরান?

শেষ আপডেট: 21 October 2021 15:16

দ্য ওয়াল ব্যুরো: ইমরান খানের (imran khan) বিরুদ্ধে অন্য নানা দেশের রাষ্ট্রপ্রধানদের (head of states) থেকে পাওয়া  উপহারসামগ্রী (gifts) বেচে দেওয়ার (sell off) অভিযোগ উঠল। বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ ট্যুইট করেছেন, হজরত ওমর (পয়গম্বর মহম্মদের সঙ্গী) তাঁর পরিধেয় বস্ত্রের দায় নিয়েছিলেন, আর আপনি (ইমরান খান) তোষাখানা থেকে বিদেশি উপহারসামগ্রী লুঠ করেছেন, তারপর আবার মদিনা তৈরির কথা বলছেন! কী করে একটা লোক এতটা সংবেদনহীন, বোবা, কালা, অন্ধ হয়? পাকিস্তানের গিফট ডিপোজিটরি নিয়মানুসারে, প্রকাশ্যে নিলাম (open auction) না হলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীদের পাওয়া যাবতীয় উপহার সরকারি সম্পদ বলে ধরা হয়। দি এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, ১০ হাজার টাকার কম দামী উপহারসামগ্রী অবশ্য কেউ নিজের কাছে রাখতে পারেন। সেজন্য কোনও মূল্য দিতে হয় না। অভিযোগ, ইমরানের বেচে দেওয়া সামগ্রীর মধ্যে একটি দামী ঘড়ি (watch) আছে। সেটি তাঁকে গিফট করেছিলেন কোনও একটি উপসাগরীয় দেশের যুবরাজ। পাকিস্তানের বিরোধী নেতা মৌলানা ফজলুর রহমানের দাবি, ইমরানের পাওয়া ঘড়িটার দাম ১০ লাখ মার্কিন ডলার। তাঁর এক ঘনিষ্ঠ  সহযোগী সেটি দুবাইয়ে ওই দামেই বিক্রি করেছেন। ইমরান ১০ লাখ মার্কিন ডলার পেয়ে গিয়েছেন। এটা ওই যুবরাজও জানতে পেরেছেন। ব্যাপারটা সত্যিই খুব লজ্জার। এতে পাকিস্তানের মুখ পুড়েছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। যদিও ইমরানের বিশেষ রাজনৈতিক উপদেষ্টা ডঃ শাহবাজ গিলের অভিমত, সাধারণতঃ প্রধানমন্ত্রী যত উপহার পান, সব তোষাখানাতেই জমা হয়। তবে চাইলে যে কোনও উপহার তার উপযুক্ত  দাম চুকিয়ে নিজের কাছে রাখতেই পারেন তিনি।গত মাসে পাকিস্তান সরকার ইমরানের বিদেশি রাষ্ট্রপ্রধানদের থেকে পাওয়া উপহারসামগ্রীর বিস্তারিত তালিকা প্রকাশের দাবি খারিজ করে দেয়, বলে, এতে জাতীয় স্বার্থ ও অন্য রাষ্ট্রের সঙ্গে দেশের সম্পর্ক নষ্ট হবে।            

```