Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন এই দেশে, ভারতীয়দের জন্য ছাড়

এবার থেকে এই দেশে যাঁরা যাবেন তাঁদের ভিসা লাগবে না। ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন এই সুন্দর এই দেশে।

ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন এই দেশে, ভারতীয়দের জন্য ছাড়

শেষ আপডেট: 27 November 2023 10:04

দ্য ওয়াল ব্যুরো: ভিসা ছাড়াই যাওয়া যাবে এ দেশে?

বিদেশে ঘুরতে যাওয়া মানেই পাসপোর্ট, ভিসা লাগবে। আর ভিসা পাওয়া নিয়েই যত সমস্যা হয়। টিকিট কেটে শেষ মুহূর্তে শুধুমাত্র ভিসা সমস্যার জন্য ট্যুর বাতিলই করে দিতে হয়। কিন্তু এবার থেকে এই দেশে যাঁরা যাবেন তাঁদের ভিসা লাগবে না। ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন এই সুন্দর এই দেশে।

 সর্বশেষ হিসেব বলছে, বিশ্বের মোট ৫৮টি দেশে ভিসা ছাড়া অথবা ঢোকার পরে ভিসার সুবিধা পান ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় বিশ্ব পাসপোর্ট সূচকে ভারতের স্থান নীচে নামলেও ভিসা ছাড়া যাওয়া যায় এমন দেশের সংখ্যা বেড়েছে। সেই তালিকায় জুড়ল আরও এক নাম—মালয়েশিয়া। কিন্তু মালয়েশিয়ার নির্দিষ্ট কিছু বিমানবন্দর অথবা প্রবেশ পথ দিয়ে সে দেশে গেলে তবেই এই নিয়ম প্রযোজ্য হবে।

মালয়েশিয়া যেতে হলে , সফরকারীকে নিজের প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সেই সঙ্গে মালয়েশিয়ার কোথায় কোথায় ঘুরবেন, তার তালিকা এবং পর্যাপ্ত অর্থ থাকতে হবে। কারণ কর্তৃপক্ষের কাছে প্রমাণ করতে হবে যে আপনি ঘুরতেই এসেছেন এবং আপনার কাছে ভ্রমণের জন্য যথেষ্ট টাকাপয়সা আছে।

সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল, আপনার সঙ্গে অবশ্যই যেন ফেরার টিকিট থাকে। তবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি মালয়েশিয়া যাওয়ার তিনমাস আগে করে রাখতে হবে। তবে একটা সমস্যা রয়েছে। কোনও কারণে যদি ১৫ দিনের বেশি সে দেশে থাকতে চান, তাহলে কিন্তু মুশকিল। কারণ ১৯৬৩ ইমিগ্রেশন রেগুলেশন অনুযায়ী, এক্ষেত্রে নির্ধারিত দিনের চেয়ে বেশি থাকার আবেদন করা যাবে না।

পর্যটনে জোর দিতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার। ভিসা ছাড়াই ভারতীয়রা যেতে পারেন ওশিয়ানিয়া অন্তর্ভুক্ত দেশ কুক দ্বীপপুঞ্জ, নিউয়ে, ভানুয়াতু, মাক্রোনেশিয়া এবং ফিজিতে। পৌঁছানোর পরে ভিসা নিতে হয় মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ দ্বীপপুঞ্জ টুভালু এবং সামোয়ায়। পশ্চিম এশিয়ার দেশের মধ্যে কাতারে যেতে কোনও ভিসা লাগে না। ইরান ও জর্ডনে ঢুকে ভিসা নিতে হয় ভারতীয়দের। ইউরোপের আলবেনিয়া ও সার্বিয়ায় যেতে ভিসার প্রয়োজন নেই। বারবাডোজ, ব্রিটিশ ভারজিন দ্বীপপুঞ্জ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্তসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যেতেও ভিসা লাগে না ভারতীয়দের।


```