Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউরোপের মূল্যবোধের সঙ্গে ইসলাম সংস্কৃতির কোনও মিল নেই: জর্জিয়া মেলোনি

মেলোনি বলেন, “আমি বিশ্বাস করি, ইসলাম সংস্কৃতির সঙ্গে আমাদের সভ্যতার মূল্যবোধের মধ্যে কোনও সঙ্গতি নেই। দুই সংস্কৃতিকে মেলানো যাবে না।”

ইউরোপের মূল্যবোধের সঙ্গে ইসলাম সংস্কৃতির কোনও মিল নেই: জর্জিয়া মেলোনি

শেষ আপডেট: 18 December 2023 09:23

দ্য ওয়াল ব্যুরো: ইসলাম সংস্কৃতি আর ইউরোপীয় সভ্যতা ও মূল্যবোধের মধ্যে বিস্তর পার্থক্য আছে, এমনটাই দাবি করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোমে একটি রাজনৈতিক উৎসবের আয়োজন করে মেলোনির ডানপন্থি দল দ্য ব্রাদার্স অব ইতালি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মেলোনি বলেন, “আমি বিশ্বাস করি, ইসলাম সংস্কৃতির সঙ্গে আমাদের সভ্যতার মূল্যবোধের মধ্যে কোনও সঙ্গতি নেই। দুই সংস্কৃতিকে মেলানো যাবে না।”

মেলোনির বক্তব্য, “ইতালিতে যেসব ইসলামিক সংস্কৃতি কেন্দ্র রয়েছে সেগুলোতে অনুদান দেয় সৌদি আরব। আর সেখানে শরিয়া আইন বলবৎ রয়েছে। ইউরোপে যে ইসলামিক সংস্কৃতির বিকাশ ঘটেছে তার সঙ্গে ইউরোপীয় মূল্যবোধের কোনও মিলই নেই।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও ওই উৎসবে ছিলেন। তিনি বলেন, “শরণার্থীর সংখ্যা যেভাবে বাড়ছে তার বড় প্রভাব পড়তে পারে ইউরোপে। উদ্বাস্তু সমস্যার সমাধানে আমাদের ব্যবস্থা নিতে হবে। পরিকল্পিতভাবেই আমাদের সমাজের স্থিতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে কড়া আইন আনা যায় কিনা সে চেষ্টা করা হবে। “


```