Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিস্ফোরণের আগেই গুলিতে আত্মঘাতী সাইবারট্রাকের আততায়ী? রাত পেরতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এফবিআই জানিয়েছে, এত তথ্য পাওয়ার পরও এই বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না।

বিস্ফোরণের আগেই গুলিতে আত্মঘাতী সাইবারট্রাকের আততায়ী? রাত পেরতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 3 January 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোরে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে হঠাৎই একটি ২০২৪ মডেলের টেসলা সাইবারট্রাকে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় একজনের, জখম হন সাত জন। মৃত ম্যাথিউ লিভেলসবার্গার (৩৭) সেনাকর্মী বলে জানা যায়। এই ঘটনায় এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশ জানিয়েছে, সাইবারট্রাকের পেছনে রাখা আতশবাজি, গ্যাস ট্যাঙ্ক ও ক্যাম্পিং ফুয়েল বিস্ফোরণের কারণ। এগুলো একটি ডেটোনেশন সিস্টেম দিয়ে চালকের নিয়ন্ত্রণে ছিল। 

ঘটনার পর বৃহস্পতিবারই ওই ট্রাকটি থেকে দেহ উদ্ধার করা হয়। দেহ এমনভাবে জ্বলেছিল, তা শনাক্ত করতে বেগ পেতে হয় তদন্তকারীর আধিকারিকদের। ট্রাকে থাকা পরিচয় পত্র ও বিভিন্ন তথ্য যাচাই করে জানা যায়, ওই ব্যক্তি সেনা বাহিনীর সদস্য। দেহ উদ্ধারের সময় পুলিশ তাঁর মাথায় একটি আঘাতের চিহ্ন পায়। 

দেহের ময়নাতদন্তের পর জানা যায়, মাথায় গুলি করেছিলেন তিনি। পুলিশের অনুমান, বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তেই মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছিলেন তিনি। 

ট্রাকটিতে চালকের সিটে তাঁর দেহ পাওয়া যায়। পায়ের কাছে বন্ধুক, মিলিটারি আইডি কার্ড ও পাসপোর্ট, ক্রেডিট কার্ড পাওয়া যায়। 

এফবিআই জানিয়েছে, এত তথ্য পাওয়ার পরও এই বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না। প্রথমে এর সঙ্গে জঙ্গি যোগের সন্দেহ করলেও বর্তমানে এই সংস্থা জানিয়ে দিয়েছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি। বিশ্বের কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে এই ব্যক্তির যোগ ছিল বলে প্রমাণ মেলেনি। 


```