Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাগী রোবট আঁচড়ে-খামচে পিঠের মাংস খুবলে নিল ইঞ্জিনিয়ারের, ইলন মাস্কের কারখানায় রক্তারক্তি

রোবট এমন হিংস্র কীভাবে হয়ে গেল তা ভেবেই পাচ্ছেন না ইলন মাস্কের সংস্থা টেসলার কারখানার ইঞ্জিনিয়াররা।

রাগী রোবট আঁচড়ে-খামচে পিঠের মাংস খুবলে নিল ইঞ্জিনিয়ারের, ইলন মাস্কের কারখানায় রক্তারক্তি

শেষ আপডেট: 28 December 2023 11:18

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন মানুষ। রিমোটের একটা বোতাম টিপলেই জেগে উঠত সে। তারপর হাত-পা ছুড়ে কাজ শুরু করত। ইঞ্জিনিয়াররা যা বলত তাই করত। ভারী ভারী মালপত্র তোলা, লাফানো ঝাঁপানো, ডিগবাজি খাওয়া--সব। সেই রোবটই এমন হিংস্র কীভাবে হয়ে গেল তা ভেবেই পাচ্ছেন না ইলন মাস্কের সংস্থা টেসলার কারখানার ইঞ্জিনিয়াররা। আঁচড়ে-খামচে ভারী ধাতব হাত দিয়ে কারখানার এক ইঞ্জিনিয়ারের পিঠ, হাত খামচে দিয়েছে সেই রোবট। পিঠ থেকে খুবলে মাংস তুলে নিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে মানুষের মতো রোবট বানাচ্ছেন বিজ্ঞানীরা। ইলন মাস্কের টেসলা তো রোবট তৈরির কারখানা। সেখানে মানুষের থেকে রোবট কর্মীর সংখ্যা বেশি। তারাই কাজ করে, ভারী ভারী মালপত্র তোলে, যন্ত্রপাতি সারায়, আবার মানুষের হুকুমও তামিল করে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কম্পিউটার অ্যালগোরিদম সেট করে এমন রোবট তৈরি করছে টেসলা যা কাজেকর্মে, শক্তিতে মানুষের থেকেও বেশি। সেইসব রোবটকে আবার আবেগ, বুদ্ধি দেওয়ার চেষ্টাও হচ্ছে। আর এখানেই বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ হয়ে উঠছে।

মনে পড়ে, সেই সুপারহিট ছবি ‘রোবট’-এর কথা? তামিল, হিন্দি নানা ভাষায় মুক্তি পেয়েছিল সেই ছবিটি। সিনেমায় দেখানো হয়েছিল, বিজ্ঞানী ভসিগরনের বানানো ভাল রোবট চিটি মানুষের মতো বুদ্ধি পেয়ে কীভাবে দানবে পরিণত হয়েছিল। “আই রোবট” নামক হলিউডের একটি সিনেমাতেও দেখানো হয়েছিল, রোবটের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্সটল করতে করতে এমন একটা সময় আসে, যখন রোবট মানুষের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে দেয়। হিংস্র হয়ে ওঠে। টেসলাতেও কি তেমনটাই হচ্ছে?

যদিও ইলন মাস্কের সংস্থা মুখে কুলুপ এঁটেছে, তবে সেখানকার কর্মীরা বলছেন, তিনটি রোবটের মধ্যে গন্ডগোল দেখা গিয়েছিল। তার মধ্যে দুটিকে নিষ্ক্রিয় করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল। তৃতীয়টিকে নিষ্ক্রিয় করা হয়নি। সেটির মধ্যে নতুন করে ডেটা ইনস্টল করতে গিয়ে বিপদ ঘটে যায়। রোবটটি আচমকা হামলা করে ইঞ্জিনিয়ারকে। ধাক্কা মেরে ফেলে দিয়ে খামচে তার পিঠ থেকে মাংস তুলে নেয়। ইঞ্জিনিয়ারের হাত ধরে বেঁকিয়ে দেয়। আর্তনাদ শুনে বাকিরা ছুটে এসে সঙ্গে সঙ্গেই রোবটটিকে নিষ্ক্রিয় করে। কর্মীরা বলছেন, আর খানিকক্ষণ দেরি হলেই ইঞ্জিনিয়ারের প্রাণ চলে যেত। রোবটটিতে এমনই টেকনিক্যাল ফল্ট হয়েছিল যে সেটি হিংস্র আচরণ করতে শুরু করে।

টেসলার ওই কারখানায় রোবটেরা গাড়ির ভারী ভারী অ্যালুমিনিয়াম যন্ত্রাংশ তোলা, সেগুলি ঠিক করার কাজ করে। তাই রোবটগুলোর হাত ভারী ধাতুর তৈরি। তাতে বড় বড় ধাতব নখ রয়েছে। সেই নখ দিয়েই ইঞ্জিনিয়ারের উপর হামলা চালানো হয়েছে বলে খবর। গাড়ির যন্ত্রাংশ কাটতে গিয়ে রোবট কীভাবে ও কেন ইঞ্জিনিয়ারের উপর হামলা করল সে নিয়ে টেসলা কোনও বিবৃতিই দেয়নি। রোবটের মধ্যে কী গলদ হয়েছিল সে নিয়েও মুখে কুলুপ এঁটেছে ইলন মাস্কের সংস্থা।

এমন ঘটনা ঘটেছিল দক্ষিণ কোরিয়াতেও। মানুষকে সব্জির বস্তা ভেবে তুলে যন্ত্রের ভেতর ঢুকিয়ে দেয় সেই রোবট। কৃষিপণ্য বিতরণ কেন্দ্রে থাকা ওই রোবটটি মরিচের বস্তা তুলে তুলে একটি নির্দিষ্ট যন্ত্রের মধ্যে ঢুকিয়ে রাখছিল। পাশেই ছিলেন চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি। তাঁকেও মরিচের বস্তা ভেবে ভুল করে রোবটটি। ওই ব্যক্তিকেও ধরে যন্ত্রের ভিতরে ঢুকিয়ে দেয়। যন্ত্রে পিষে মৃত্যু হয় সেই ব্যক্তির।


```