Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেখা গেলে অশ্লীল কাজ হতে পারে! মেয়েদের 'সুরক্ষায়' বাড়ির জানলা বন্ধ করার নিদান তালিবানের

তালিবানের যুক্তি, বাড়ির ভিতরে কাজ করতে থাকা কোনও মহিলাকে বাইরে থেকে দেখলেও অশ্লীল কাজকর্ম হতে পারে।

দেখা গেলে অশ্লীল কাজ হতে পারে! মেয়েদের 'সুরক্ষায়' বাড়ির জানলা বন্ধ করার নিদান তালিবানের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 December 2024 11:49

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির ভিতরে বিভিন্ন কাজকর্মে থাকা মহিলাদের দেখলেও অশালীন কাজ হতে পারে! এমন যুক্তি দিয়ে এবার আফগানিস্তানে মেয়েদের ‘ঘর’ এবং ‘বাইরের’ জানলা পুরোপুরি বন্ধ করে দেওয়ার নিদান দিল তালিবান সরকার। সম্প্রতি যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, বাড়ির এি ধরনের জায়গায় আর জানলা রাখা যাবে না। আগে থেকে থাকলে তাও বন্ধ করে দিতে হবে। 

তালিবানের যুক্তি, বাড়ির ভিতরে কাজ করতে থাকা কোনও মহিলাকে বাইরে থেকে দেখলেও অশ্লীল কাজকর্ম হতে পারে। রাস্তা থেকে কোনও মহিলাকে রান্না করতে দেখলে, জল তুলতে দেখলে বা ঘরের অন্যান্য কাজ করতে দেখলে পুরুষরা আকৃষ্ট হতে পারেন, ফলে অশালীন কাজ হতে পারে। তাই এইসব জায়গায় জানলা রাখা যাবে না। সেক্ষেত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির রান্নাঘর, প্রতিবেশীর দেওয়াল এবং মেয়েদের ঘরে জানলা থাকলে তা বুজিয়ে দিতে হবে।

গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তালিবান প্রশাসন। তারা জানিয়েছে, বাড়ি-বাড়িতে এই ধরনের জানলা রয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুরসভার আধিকারিকরা। যদিও খোঁজ মেলে তাহলে তা বুজিয়ে দেওয়া বা তার সামনে পাঁচিল তুলে দেওয়ার কাজ করবে তারা। 

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে ফের একবার ক্ষমতায় আসে তালিবান। তারপর থেকেই মেয়েদের বিরুদ্ধে একাধিক ফতোয়া জারি করে তারা। কয়েক মাস আগে নতুন নিয়ম করে তালিবান জানিয়েছিল, এক মহিলার কথা অন্য মহিলা শুনতে পারবেন না। পুরুষদের সামনে বা তাঁদের সঙ্গে জোরে কথা বলা আগেই বারণ ছিল। নয়া নিয়ম অনুযায়ী, এক মহিলা অন্য মহিলার সামনেও জোরে কথা বলা বা প্রার্থনা করতে পারবেন না। 

এমনিতেই আফগান মহিলারা প্রকাশ্যে কথা বলতে পারেন না। কোনও পুরুষের সঙ্গে তো নয়ই। এছাড়া ঘরের মধ্যেও তাঁদের জোরে কথা বলায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। মহিলাদের কোনও কথা যাতে বাড়ির বাইরে না শোনা যায় সেই নির্দেশও রয়েছে। পাশাপাশি অপরিচিত কোনও পুরুষের দিকে তাকানোও যাবে না বলে নিদান রয়েছে তালিবানি শাসনে। তার সঙ্গে এবার জুড়ল জানলা নিয়ে নিদান। 


```