Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিরিয়ায় আসাদের প্রাসাদে হরির লুট, ঠিক যেন শ্রীলঙ্কা, বাংলাদেশের ছবি

বিদ্রোহীদের দাবি অনুযায়ী 'অপদার্থ, অযোগ্য, জনবিরোধী, স্বেচ্ছাচারী' শাসকের বিরুদ্ধে গণ অথবা সশস্ত্র অভ্যুত্থান ঘটল।

সিরিয়ায় আসাদের প্রাসাদে হরির লুট, ঠিক যেন শ্রীলঙ্কা, বাংলাদেশের ছবি

শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপর সিরিয়া। পরপর এক ছবি।

শেষ আপডেট: 9 December 2024 12:53

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কা (Sri Lanka), বাংলাদেশ (Bangladesh), তারপর সিরিয়া (Syria)। পরপর তিনবার সরকার-বিদ্রোহীদের দাবি অনুযায়ী 'অপদার্থ, অযোগ্য, জনবিরোধী, স্বেচ্ছাচারী' শাসকের বিরুদ্ধে গণ অথবা সশস্ত্র অভ্যুত্থান ঘটল। দেশের সাধারণ মানুষ সাবেক সরকারের কিংবা শাসকের রাজপ্রাসাদ, সরকারি ভবনের দখল নিয়েছে।

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবন, বাংলাদেশে শেখ হাসিনার বাড়িতে লুটপাট, তছনছ, যথেচ্ছাচারের পর এবার সিরিয়ার পলাতক শাসন বাশার আল-আসাদের (President Bashar al-Assad) রাষ্ট্রপতি ভবনে ঢুকে আমিরের খাজানার হদিশ পেল দেশের দরিদ্র থেকে দরিদ্র জনতা। স্বাভাবিকভাবেই কাঁধে করে পোঁটলায় বেঁধে যে যা পারল নিয়ে হাঁটা দিল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিদ্রোহীরা আসাদের গাড়ির পুরোদস্তুর একটি শোরুমের হদিশ পেয়েছে। সেখানে রয়েছে বিশ্বের বিলাসবহুল গাড়ির অধিকাংশই। যেমন-মার্সিডিজ বেঞ্জ (Mercedes-Benz), ফেরারি (Ferrari), পোর্শে (Porsche), অডি (Audi) এমনকী অস্ত্রবাহী বুলেটপ্রুফ এসইউভি (SUV)। একটি নয় একাধিক গাড়ির সম্ভার রয়েছে সেই গ্যারাজে।

আল আসাদের ৫৪ বছরের পারিবারিক তন্ত্রের পতন ঘটেছে গত রবিবার। তারপরেই প্রাসাদে ঢুকে পড়ে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যসহ জনতাও। সেখান থেকে অতি মূল্যবান আসবাব, গয়না, গাড়ি এবং সোনার বাসনপত্র সহ যে যা পেরেছে হাতিয়ে নিয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, পুরুষ, নারী-শিশুর দল আসাদের শোওয়ার ঘরের বিছানায় দাপাদাপি করছে। কেউ তাঁর অফিসের টেবিল-চেয়ারে পা তুলে বসে আছে। মোটের উপর ৫ লক্ষ ১০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত আল-রাওডা প্রেসিডেন্সিয়াল প্যালেসের তিনটি সাততলা বাড়ি এবং সংলগ্ন বাগানে হরির লুট চলে।

জনতা থরে থরে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই প্রাসাদকে জনগণের প্রাসাদ নাম দিয়েছেন তাঁরা। বিদ্রোহীরা প্রাসাদের ভিতরে যত পারিবারিক ছবি ছিল সব ভেঙে চুরমার করেছে। গাড়ির বহরে ছিল যে কোনও জমিতে চলাফেরায় সমর্থ মোটর বাইক ছাড়াও বন্দুক, রকেট লঞ্চার লাগানো সামরিক ট্রাক। এছাড়া লুটের ভাণ্ডারে ছিল দামি জামাকাপড়, কোট-শ্যুট, সোনার কাজ করা চা ও প্লেটের সেট।

কাঁধে করে দুর্মূল্য কাঠের চেয়ার নিয়ে যেতেও দেখা গিয়েছে। বিদ্রোহীরা প্রাসাদের ভিতরে জয়ের প্রতীক হিসেবে ছাদ লক্ষ্য করে গুলিবৃষ্টিও করে। বিদ্রোহীরা যখন ভিতরে তোলপাড় চালাচ্ছে তখন জামাকাপড় হাতে একজনকে সেল, সেল বলে চিৎকার করতেও শোনা গিয়েছে ভিডিওতে।


```