Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৯ মাস পর ফিরছেন সুনীতারা, তৈরি স্পেসএক্স বাহন, কত তারিখে পৃথিবী ছোঁবেন দুই মহাকাশচারী?

নাসা জানিয়েছে, ১২ মার্চ ভোর ৫টা ১৮ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হবে। এরপর ক্রিউ-১০ মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনবে।

৯ মাস পর ফিরছেন সুনীতারা, তৈরি স্পেসএক্স বাহন, কত তারিখে পৃথিবী ছোঁবেন দুই মহাকাশচারী?

সুনীতা উইলিয়ামস।

শেষ আপডেট: 12 March 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৯ মাস মহাকাশে কাটানোর পর এবার পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন দুই নভোচর, সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নাসা জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ মার্চই তাঁরা ফিরে আসবেন।

নাসা জানিয়েছে, ১২ মার্চ ভোর ৫টা ১৮ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হবে। এরপর ক্রিউ-১০ মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনবে।

নাসার আধিকারিক স্টিভ স্টিচ বলেন, "এই মিশন ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে।" উল্লেখ্য, তাঁদের ফেরানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এলন মাস্কের সাহায্য চেয়েছিলেন।

সপ্তাহান্তেই পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা ও বুচ, যা মহাকাশ গবেষণার ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

গত বছরে, বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে ১০ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন তাঁরা। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে আর ফেরা হয়নি। অবশেষে, এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ক্রিউ-১০ মিশনের সাহায্যে তাঁদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসেই তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু তা সম্ভব নয় বলে জানিয়ে দেয় নাসা। বলা হয়েছিল, স্পেস এক্স-এর যে রকেট তাঁদের উদ্ধারের জন্য পাঠানোর কথা তা লঞ্চ করতে সময় লাগবে। নাহলে সুনীতাদের জায়গা অন্য কেউ নিতে পারবেন না। স্পেস স্টেশন ফাঁকা রাখা যাবে না বলে উদ্ধারকাজে যাওয়া সম্ভব হয়নি।

কদিন আগেই সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে স্পেস এক্স কর্তা ইলন মাস্ককে গুরুদায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দাবি করেছিলেন, বাইডেন প্রশাসনের জন্যই তাঁদের এতদিন আটকে থাকতে হচ্ছে মহাকাশে। যদিও নাসা বারংবার দাবি করেছে, তাঁরা কেউই আটকে নেই, বরং স্পেস স্টেশনে ভাল আছেন, সুস্থ রয়েছেন। 

সম্প্রতি নাসার তরফে জানানো হয়েছে, সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান শুরু হবে তার নাম ক্রু ১০ মিশন। এই অভিযানে স্পেস স্টেশনে যাবেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ।

সুনীতারা যখনই পৃথিবীতে ফিরে আসুন তার আগে একাধিক প্রস্তুতি নিতে হবে তাঁদের। কারণ দীর্ঘ সময়ে মহাকাশে থাকার কারণে মহাকাশচারীদের শরীরে বহু পরিবর্তন আসে। হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে বদল আসে। কারণ স্বাভাবিকভাবেই পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে মহাকাশের বিরাট তফাৎ। কদিন আগে স্পেসওয়াক করে নিজেদের শরীর আরও কিছুটা 'সচল' করেছেন সুনীতারা।


```